/indian-express-bangla/media/media_files/2026/03/02/jangipur-2026-03-02-13-52-00.jpg)
Jangipur Hospital: জঙ্গিপুর হাসপাতাল।
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় (SIR) নিজের ও ছেলেদের নাম ‘বিচারাধীন’ দেখে চরম বিপত্তি। এই ঘটনায় তীব্র মানসিক চাপে পড়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিন্দুগ্রাম এলাকার বাসিন্দা বাবলু হালদার (৬০)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় বাবলু হালদার দেখতে পান যে, তাঁর নিজের নাম এবং তাঁর দুই ছেলের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। দীর্ঘকাল ধরে এলাকায় বসবাস করা সত্ত্বেও তালিকায় এমন অসংগতি দেখে তিনি গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন।
আরও পড়ুন- ভোটের আগেই নিরাপত্তার বজ্র আঁটুনি! কোন জেলায় কত বাহিনী?
পরিবারের দাবি, নাগরিকত্বের পরিচয় বা ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এই আশঙ্কায় তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি কীটনাশক পান করেন।
আরও পড়ুন- SIR: ভোটার তালিকা না কি মরণফাঁদ? পরিবারের ৯ জনের নাম ‘বিচারাধীন’ শুনেই হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ
ঘটনাটি জানাজানি হতেই পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে চিকিৎসকরা তাঁকে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-আকাশে ক্ষেপণাস্ত্র, ফোনে আতঙ্ক: 'যুদ্ধের' মুখোমুখি ১ কোটি প্রবাসী ভারতীয়
টনার খবর পেয়ে বাবলু হালদারের পরিবারের সঙ্গে দেখা করতে যান ফরাক্কা ব্লক আইএনটিটিইউসি (INTTUC)-র সভাপতি অরুণময় দাস এবং তৃণমূল নেতা বাবলু ঘোষ। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ভোটার তালিকায় এই ধরণের বিভ্রান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তালিকায় কেন এই ধরণের ‘বিচারাধীন’ তকমা এল, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us