FD interest Rates: FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

FD interest Rates: বর্তমানে ব্যাংকগুলি বাড়িয়েছে (FD)-এর উপরে সুদের হার। ফলে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। যারা ঝুঁকি ছাড়া নিশ্চিত আয়ের সন্ধান করছেন তাদের জন্য এটা দারুণ সুযোগ।

FD interest Rates: বর্তমানে ব্যাংকগুলি বাড়িয়েছে (FD)-এর উপরে সুদের হার। ফলে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। যারা ঝুঁকি ছাড়া নিশ্চিত আয়ের সন্ধান করছেন তাদের জন্য এটা দারুণ সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
FD interest rates, fixed deposit rates India, best FD 2025, small finance bank FD, RBL Bank FD rate, Utkarsh Small Finance Bank, SBI FD interest rate, Union Bank of India FD, PNB FD rate, bank fixed deposit returns, 3-year FD interest, DICGC guarantee

FD বিনিয়োগকারীদের জন্য সুখবর!

FD Interest Rates:বর্তমানে ব্যাংকগুলি বাড়িয়েছে (FD)-এর উপরে সুদের হার। ফলে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। যারা ঝুঁকি ছাড়া নিশ্চিত আয়ের সন্ধান করছেন তাদের জন্য এটা দারুণ সুযোগ। বিশেষত ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এখন একাধিক ব্যাংক আকর্ষণীয় রিটার্ন দিচ্ছে। দেখে নিন, কোন কোন ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সুদের সুবিধা প্রদান দিচ্ছে। 

Advertisment

স্মল ফাইনান্স ব্যাংকগুলি বর্তমানে দিচ্ছে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit)  উপর সর্বোচ্চ রিটার্ন। এর মধ্যে উৎকর্ষ স্মল ফাইনান্স ব্যাংক ৩ বছরের FD-তে দিচ্ছে সর্বাধিক ৭.৬৫% সুদ। এরপর রয়েছে সূর্যোদয় স্মল ফাইনান্স ব্যাংক দিচ্ছে ৭.২৫%, এবং AU স্মল ফাইনান্স ব্যাংক দিচ্ছে ৭.১০%। তবে মনে রাখতে হবে,স্মল ফাইনান্স ব্যাংকগুলিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতই DICGC গ্যারান্টির আওতায় থাকে।

প্রাইভেট ব্যাংকগুলিতেও দারুণ রিটার্ন

বেসরকারি ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে RBL ব্যাংক, যেখানে ৩ বছরের FD-তে সুদের হার ৭.২০%। এরপর রয়েছে SBM ব্যাংক (৭.১০%)। এছাড়া Yes Bank, Bandhan Bank, এবং DCB Bank—এই তিনটি ব্যাংকেই সুদের হার ৭%। অন্যদিকে, বড় ব্যাংক ICICI Bank এবং Axis Bank দিচ্ছে ৬.৬০% সুদ।

Advertisment

সরকারি ব্যাংক এখনও সবচেয়ে নিরাপদ বিকল্প

যারা মূলধন সুরক্ষাকে প্রাধান্য দেন, তাদের জন্য সরকারি ব্যাংকগুলি এখনও সবচেয়ে নির্ভরযোগ্য। Union Bank of India ৩ বছরের ফিক্সড ডিপজিটে  দিচ্ছে ৬.৬০%, Bank of Baroda দিচ্ছে ৬.৫০%, Punjab National Bank (PNB) দিচ্ছে ৬.৪০%, এবং State Bank of India (SBI) দিচ্ছে ৬.৩০% সুদ।

বর্তমান সুদের হারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের জন্য এক বড় সুযোগ তৈরি করেছে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি নিশ্চিত  আয়ের সন্ধান করছেন।

আরও পড়ুন- “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন

সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য

 দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

Fixed Deposit