/indian-express-bangla/media/media_files/2025/02/15/2FwLXffQWo4MpdNuUa0J.jpg)
প্রতীকী ছবি।
মঙ্গলবার সকালে হঠাৎই দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেলস্টেশন লাগোয়া একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। প্ল্যাটফর্ম লাগোয়া ফুট ওভারব্রিজের কাছেই ওই দোকানে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা প্ল্যাটফর্ম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল।
দমকল এসেই দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এদিকে, ব্যস্ত সময়ে রেল স্টেশনে দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় যাত্রীদের মধ্যেও তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্মস্থলে এবং অন্যান্য জায়গায় যেতে ততক্ষণ স্টেশনে ভিড় জমিয়েছিলেন যাত্রীরা। হঠাৎই রেলস্টেশন লাগোয়া ওই দোকানে আগুন লেগে যাওয়ায় তাদের মধ্যেও দারুণ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন-Kolkata Weather Update: পুজোর মুখে আরও বাড়বে দুর্যোগ, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
এই পরিস্থিতির জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। কাজের দিনে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us