/indian-express-bangla/media/media_files/2026/01/01/first-vande-bharat-sleeper-train-route-fare-guwahati-howrah-2026-01-01-17-04-52.jpg)
মোদীর হাত ধরেই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন
বছরের প্রথম দিনেই রেলযাত্রীদের জন্য বড় সুখবর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নতুন রুট ঘোষণা করল ভারতীয় রেল। এই অত্যাধুনিক স্লিপার ট্রেনটি চলবে গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করবেন। নতুন বছর ২০২৬-এ আগামী ১৭ বা ১৮ জানুয়ারি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ট্রেনটির অন্দরসজ্জার একাধিক ছবি সামনে এসেছে। এই স্লিপার বন্দে ভারতে যাত্রীদের জন্য আরামদায়ক বেডের ব্যবস্থা থাকছে, যার ফলে দীর্ঘ যাত্রাপথে যাত্রীরা এবার বন্দে ভারত ট্রেনেই নিশ্চিন্তে ঘুমিয়ে সফর করতে পারবেন। এতদিন চলা বন্দে ভারত ট্রেনগুলিতে শুধুমাত্র চেয়ার কার ব্যবস্থা ছিল, কিন্তু এবার সেই অভাব পূরণ করতেই স্লিপার কোচ যুক্ত করছে রেল।
রুট ঘোষণার পাশাপাশি এই ট্রেনের ভাড়াও জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। গুয়াহাটি-হাওড়া রুটে চলা এই বন্দে ভারত স্লিপার ট্রেনে থ্রি-এসি শ্রেণিতে যাত্রার ভাড়া ধার্য করা হয়েছে ২,৩০০ টাকা। এই ভাড়ার মধ্যেই খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে। টু-এসি শ্রেণির ভাড়া রাখা হয়েছে ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি বা ১এসি-র ভাড়া নির্ধারিত হয়েছে ৩,৬০০ টাকা।
সম্প্রতি স্বদেশি প্রযুক্তিতে তৈরি এই স্লিপার বন্দে ভারত ট্রেনের চূড়ান্ত হাই-স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় রেল। ট্রায়ালের সময় ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলেছে। এই পরীক্ষার সময় ট্রেনের রাইড কোয়ালিটি, ব্রেকিং সিস্টেম, ইমার্জেন্সি ব্রেক এবং সুরক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ পরীক্ষা করা হয়েছে।
The first Vande Bharat sleeper train will run from Guwahati to Kolkata. Prime Minister Narendra Modi will flag off the train on this route in the coming days. The inauguration is expected to take place within the next 15-20 days, around January 17-18.
— ANI (@ANI) January 1, 2026
The fare for the Vande… pic.twitter.com/ZBsqyY2rl9
এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ট্রেনের ওয়াশরুমে থাকছে আধুনিক টয়লেট, যেখানে হাত ধোয়ার জন্য সেন্সরযুক্ত কল বসানো হয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য উন্নত ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়াও যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেনে ইমার্জেন্সি টক-ব্যাক ইউনিট বসানো হয়েছে। ট্রেনের ভিতরেই এর ব্যবহারের নির্দেশিকা দেওয়া থাকবে। কোনও জরুরি পরিস্থিতিতে যাত্রীরা সরাসরি ট্রেন ম্যানেজার বা লোকো পাইলটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us