/indian-express-bangla/media/media_files/2025/12/25/kisku-2025-12-25-17-17-09.jpg)
Upendra Kisku death: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্র কিস্কু।
Former minister West Bengal: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বামপন্থী নেতা উপেন্দ্র কিস্কু প্রয়াত হয়েছেন। বুধবার রাতে বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের সূত্রে জানা গেছে, বাড়িতে পড়ে যাওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল এই বর্ষীয়ান রাজনীতিবিদের। পরবর্তী সময়ে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
উপেন্দ্র কিস্কু দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের অগ্রণী নেতা ছিলেন। রাঢ় বাংলার রাজনীতিতে তিনি সিপিএমের অন্যতম প্রধান নাম। বিশেষ করে কেন্দুপাতা আন্দোলনে তার নেতৃত্ব আজও প্রবীণ রাজনৈতিক নেতাদের মুখে মুখে স্মৃতিতে জাগ্রত থাকে।
আরও পড়ুন- Humayun Kabir: ‘আমি তৃণমূল করি কি না, সেটা ব্যক্তিগত’, হুমায়ুন-পুত্র গুলামের মন্তব্যে জল আরও ঘোলা!
১৯৭৭ সালে বাঁকুড়ার রাইপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর একটানা ৮ বার ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে বামেদের ভারডুবির মধ্যেও তিনি নিজের কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে হারান।
আরও পড়ুন-ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন বাংলার শ্রমিককে, তোলপাড় ফেলা ঘটনায় হুলস্থূল
উপেন্দ্র কিস্কু রাজ্যের মন্ত্রী হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি একটানা রাজ্যের মন্ত্রী ছিলেন। প্রথমে জ্যোতি বসুর আমলে এবং পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তিনি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন।
উপেন্দ্র কিস্কুর মৃত্যু রাজ্য রাজনীতিতে শোকের ছায়া ফেলেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন এবং সাধারণ মানুষ ও প্রগতিশীল নীতির জন্যে তাঁর অবদান রাজনৈতিক মহলে চিরস্মরণীয় হয়ে থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us