Gas Cylinder Saving Tips: সিলিন্ডারের গ্যাস কি দ্রুত শেষ হচ্ছে? সহজ এই টিপস ফলো করে করুন বিরাট সাশ্রয়

Gas Cylinder Saving Tips: গ্যাস সিলিন্ডার আজকালকার দিনে সব সংসারে অপরিহার্য। তবে অনেক সময় অনেকেই অভিযোগ করেন যে সিলিন্ডার সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে।

Gas Cylinder Saving Tips: গ্যাস সিলিন্ডার আজকালকার দিনে সব সংসারে অপরিহার্য। তবে অনেক সময় অনেকেই অভিযোগ করেন যে সিলিন্ডার সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG Price Hike: এক লাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

সিলিন্ডারের গ্যাস কি দ্রুত শেষ হচ্ছে? মানুন এই সহজ টিপস

Gas Cylinder Saving Tips: গ্যাস সিলিন্ডার আজকালকার দিনে সব সংসারে অপরিহার্য। তবে অনেক সময় অনেকেই অভিযোগ করেন যে সিলিন্ডার সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। অনেকে আবার অভিযোগ করেন, অতিরিক্ত রান্না না করেও গ্যাস সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে।  

Advertisment

আরও পড়ুন-পরকীয়ার জের! বিরাট কাণ্ড মালদায়, বুক কাঁপানো ঘটনায় তুমুল চাঞ্চল্য 

এর জন্য বিশেষজ্ঞরা ছোট ছোট দৈনন্দিন অভ্যাসকেই দায়ী করেছেন। যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি। বার্নার পরিষ্কার রাখা থেকে শুরু করে সঠিক বাসন পত্রের ব্যবহার এবং রান্নার ধরণ প্রতিটি ছোটখাটো বিষয়ই গ্যাসের খরচকে প্রভাবিত করে। সামান্য সচেতনতা ও অভ্যাসের পরিবর্তন সিলিন্ডারের মেয়াদ অনেক দিন বাড়াতে পারে।

প্রথমেই যেদিকে নজর দিকে হয় সেটা হল বার্নারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বার্নারে ময়লা জমলে গ্যাস খরচ বেশি হয়। তাই রান্নার পর নিয়মিত বার্নার পরিষ্কার রাখা প্রয়োজন। পাশাপাশি ছোট বার্নারে বড় পাত্র রাখলে গ্যাসের অপচয় বাড়ে।
 
একই সঙ্গে খুব বেশি হাই ফ্লেমে  রান্না করলে গ্যাস দ্রুত খরচ হয়। ঢাকনা ব্যবহার করে মাঝারি আঁচে রান্না করলে খাবার দ্রুত রান্না হয় এবং গ্যাসও কম খরচ হয়। এর পাশাপাশি খাবার প্রস্তুতির ধরনও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- Animal Cruelty: যাকে পাড়া শুদ্ধ সবাই ভালবাসত, তাকেই পাথরের ঘায়ে 'খুন'! নিভে গেল এক অবলা প্রাণ  

প্রায়ই মানুষজন গ্যাস অন করেই পর সবজি কাটা বা মশলা গুঁড়ো করেন যার ফলে অপ্রয়োজনীয় গ্যাস খরচ হয়। রান্নার আগে সব উপকরণ প্রস্তুত রাখাটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং তারপর গ্যাস অন করা উচিত। মসুর ডাল, চাল বা অন্যান্য ডাল আগে ভিজিয়ে রাখলে রান্নার সময় অনেকটাই কমে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: আজ থেকেই শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের সাহায্যে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের    

সেই সঙ্গে রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করলে খাবার দ্রুত রান্না হয় এবং গ্যাসের খরচও কমে। বারবার গ্যাস চালু-বন্ধ করলেও অপচয় বাড়ে, তাই পরিকল্পনা করে একই সঙ্গে সব রান্নাটা সেড়ে ফেলা ভালো। এছাড়া ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা উপকরণ গ্যাসে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দেওয়াও গুরুত্বপূর্ণ। তারপর তা গ্যাসে বসানো উচিত। 

এই ছোটখাটো অভ্যাসগুলো বদলে নিলে করলে আপনার সিলিন্ডারের মেয়াদ যেমন বাড়বে  তেমনই গ্যাস খরচও কমানো সম্ভব হবে।

আরও পড়ুন- যেন লটারি লাগল! হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রূপার দরে রেকর্ড পতন

LPG Cylinder