BJP-র শক্ত ঘাঁটিতেই ফাটল! দলের ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগে তোলপাড়

BJP internal conflict: বিজেপির অন্দরকলহ প্রকাশ্যে। বর্তমান বিধায়কের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ সভা বিজেপি নেতা-কর্মীদের। প্রার্থী বদলের দাবি, না মানলে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি।

BJP internal conflict: বিজেপির অন্দরকলহ প্রকাশ্যে। বর্তমান বিধায়কের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ সভা বিজেপি নেতা-কর্মীদের। প্রার্থী বদলের দাবি, না মানলে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি।

author-image
Madhumita Dey
New Update
Gazole BJP internal conflict  ,BJP Gazole protest  ,Chinmoy Deb Barman controversy,  BJP MLA corruption allegation  ,Gazole Assembly constituency news,  BJP factionalism West Bengal  ,Gazole BJP leaders revolt,  Independent candidate threat BJP  ,Malda political news,  West Bengal assembly election BJP,গাজোল বিজেপি গোষ্ঠীকোন্দল  ,গাজোল বিধানসভা বিজেপি খবর  ,চিন্ময় দেব বর্মন বিতর্ক  ,বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ  ,গাজোলে বিজেপির বিক্ষোভ,  বিজেপির অন্দরকলহ  ,গাজোল রাজনৈতিক খবর  ,মালদা জেলা রাজনীতি  ,বিজেপি বনভোজন বিতর্ক,  বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সংকট

BJP internal conflict: বিধায়কের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দলেই।

নিজেদের দলের বর্তমান বিধায়কের বিরুদ্ধে স্বজনপোষণ ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্য সভা করে প্রতিবাদ জানালেন বিজেপির গাজোল ব্লকের অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থকেরা। শুধু তাই নয়, এই সভায় গাজোলের একাধিক এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, দুই এলাকার মণ্ডল সভাপতিসহ দলের বেশ কয়েকজন বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Advertisment

সেখান থেকেই স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, আগামী বিধানসভা নির্বাচনে গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে যদি ফের প্রার্থী করা হয়, তবে তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাজোলে, বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার আগেই এই গোষ্ঠীকোন্দল রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আরও পড়ুন- West Bengal news live Updates: 'বিজেপির এজেন্ট', 'গো ব্যাক স্লোগান', খাস কলকাতায় বিরাট বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর

সোমবার গাজোল ব্লকের বিএলআরও অফিস সংলগ্ন একটি বেসরকারি লজে ‘বনভোজন’-এর নাম করে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। শতাধিক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে ওই বনভোজনে ভিড় উপচে পড়ে। গ্রামাঞ্চল থেকেও বহু কর্মী-সমর্থক সেখানে যোগ দেন। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সভায় বিজেপি নেতা ঠাকুরদাস সরকার, প্রফুল্ল সরকার-সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে চিন্ময় দেব বর্মন প্রায় দু’হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। তবে গত পাঁচ বছরে বিধায়কের কাজকর্মে দলের একাংশ সন্তুষ্ট নন বলেই বিক্ষুব্ধদের দাবি।

আরও পড়ুন- Mamata Banerjee: SIR ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে মমতার হুঙ্কার, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

বিজেপির উত্তর মালদা(MALDA) সাংগঠনিক জেলা কমিটির সদস্য ঠাকুরদাস সরকার বলেন, “গাজোল বিধানসভা কেন্দ্র থেকে এবার আমরা নতুন প্রার্থী চাই। নতুন মুখ হলে ৩০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ সম্ভব। গাজোল বিজেপির শক্ত ঘাঁটি। বর্তমান বিধায়ক দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূলের সঙ্গে আঁতাত রেখেই দুর্নীতি চলছে। এমন প্রার্থী আমরা আর চাই না। দলের কাছে দাবি জানিয়েছি, প্রার্থী না বদলালে প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে।”

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। গাজোল বিজেপির শক্ত ঘাঁটি, এই আসন আমাদের জেতা জরুরি। দল আমাকে প্রার্থী করুক বা অন্য কাউকে দিক, দলের সিদ্ধান্ত অনুযায়ীই আমি কাজ করব।” দলের এই গোষ্ঠীকোন্দলে বিড়ম্বনায় পড়েছে বঙ্গ বিজেপি (Bengal BJP) নেতৃত্ব। 

আরও পড়ুন- Cyber Crime: ‘লাভ হবে কোটি টাকা’, হোয়াটসঅ্যাপ গ্রুপের টোপে বিশ্বাস করে সর্বস্ব খোয়ালেন বর্ধমানের মহিলা

এদিকে বিজেপির এই প্রকাশ্য গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে গাজোলে বিজেপি বলে আর কিছু থাকবে না। ওরা গোষ্ঠীকোন্দলে জর্জরিত। এখানকার বিজেপি বিধায়কের উপর মানুষ ক্ষুব্ধ। তাই এবারের নির্বাচনে ভালো ফল করবে তৃণমূল।”

Malda Bengal BJP Bengali News Today West Bengal News