রাজ্যের নামী কলেজের ল্যাবরেটরিতে গোপনে রাখা রহস্যময় রেকর্ডিং ডিভাইস! তুমুল আতঙ্কে তোলপাড়

জিওগ্রাফি বিভাগ থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। প্রশ্ন উঠেছে, ডিভাইসটা ওই রুমে এলো কি করে?

জিওগ্রাফি বিভাগ থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। প্রশ্ন উঠেছে, ডিভাইসটা ওই রুমে এলো কি করে?

author-image
Joyprakash Das
New Update
cats

রাজ্যের নামী কলেজের ল্যাবরেটরিতে রহস্যময় রেকর্ডিং ডিভাইস! প্রতীকী ছবি

কলেজের জিওগ্রাফি ল্যাবরেটরি রুমে গোপন রেকর্ডিং ডিভাইস! সেই ডিভাইসকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কলেজে। অভিযোগ হয়েছে কলেজের টিচার ইনচার্জের কাছে। সরব হয়েছেন ওই বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা। জানা গিয়েছে, কলেজের গভর্নর বডির বৈঠকে ৬ জনের কমিটি গঠিত হয়েছে। ইতিমধ্যে তাঁরা ওই ঘটনার তদন্ত শুরু করেছেন। অভিযোগে বলা হয়েছে, নানা অসৎ উদ্দেশ্যে এই ডিভাইসটা গোপন ভাবে রাখা হয়েছিল। ওই বিভাগে আতঙ্কও দেখা দিয়েছে। যদিও সেটা আদৌ কিসের ডিভাইস তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কলেজের অধ্যাপকদের একাংশ। এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে কাটোয়ার চন্দ্রপুর কলেজে।

Advertisment

গোটা মাসে মাত্র ১৩ দিন খোলা থাকবে! একনজরে দেখে নিন ডিসেম্বরে কবে কবে বন্ধ থাকবে

সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকদের দাবি, কলেজের জিওগ্রাফি ল্যাবরেটরির একটি গোপন জায়গায় লাগানো রেকর্ডিং ডিভাইস মিলেছে। ল্যাবরেটরির মধ্যে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে কথোপকথন রেকর্ড করার উদ্দ্যেশ্যেই ওই ডিভাইসটি লাগানো হয়েছিল। এটা পাওয়ার পর বিশেষ করে অধ্যাপিকা ও ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মর্যাদা, সাধারণ নিরাপত্তা, গোপনীয়তার পাশাপাশি মনস্তাত্ত্বিক সুরক্ষার দিকটিও সুনিশ্চিত করার দাবি উঠেছে। পাশাপাশি অধ্যাপকরা চাইছেন, এই ঘটনার আইনি পদক্ষেপ করতে। কোনও ভাবেই যেন এমন ঘটনা ক্যাম্পাসে আর না ঘটে সেদিকে নজর রাখার দাবি জানিয়েছেন জিওগ্রাফি বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা।

Advertisment

গুলিবিদ্ধ তৃণমূল নেতা, SIR-এর মাঝে শাসকের বিরাট অভিযোগ, ভয়ঙ্কর পথ দূর্ঘটনা, মৃত্যু, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ

পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজের টিচার ইন চার্জ অশোক সাহা রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বেশি কছু বলা যাবে না। যে ডিপার্টমেন্টে ওই ডিভাইস পাওয়া গিয়েছে, সেই ডিপার্টমেন্টের প্রধান লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। যদিও তাঁদের অভিযোগ অসম্পূর্ণ। তাঁরা ডিভাইসটা জমা করেননি। ওরা ২৪ শে নভেম্বর ওটা পেয়েছে। গতকাল, ২৭ নভেম্বর গভর্নিং বডির মিটিং ছিল। ওই বৈঠকে জিবির সভাপতি উদয়চাঁদ রায় দেখতে চেয়েছিলেন। তখন তাঁরা ডিভাইসটা দেখিয়ে ছিল। আমাকে আলাদা ভাবে দেখায়নি।"

স্কুল যাওয়ার পথে বিটি রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, নাবালক ছাত্রকে পিষে দিল বাস, হাহাকার, আর্তনাদ

নামপ্রকাশে অনিচ্ছুক এক জিবি কর্তা বলেছেন, "জিওগ্রাফি লেবরেটরি রুমে একটা রেকর্ডিং ডিভাইস পাওয়া গিয়েছে বলে অভিযোগ এসেছে। সেটা গোপনে রাখা ছিল। তবে ওই ডিভাইসে কোনও রেকর্ডিং আছে কিনা বলতে পারব না। ওটা যে আসলে কি তা বলা কঠিন। তবে এইসব বিষয় বাইরে জানাজানি হলে আদতে কলেজের বদনাম হবে। বিষয়টা নিয়ে আমি বিভ্রান্ত। তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাঁরা বিষয়টা দেখছেন।" তাঁর বক্তব্য, "এটা তো কোনও বাইরের লোক রাখেনি।" মঙ্গলকোট ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর আইনাল শেখ বলেন, "আমি কলেজে গিয়েছিলাম বিষয়টা জানতে। বলছে, কথা শোনার জন্য ডিভাইস রাখা হয়েছিল। আমাকে সেটা দেখিয়েছে।" "কেন এটা রাখবে? কে রাখবে?" এটাই প্রশ্ন।

Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার!

জিওগ্রাফি বিভাগ থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। প্রশ্ন উঠেছে, ডিভাইসটা ওই রুমে এলো কি করে? কেই বা রাখল ওই ডিভাইস? সত্যি কিসের ডিভাইস তা-ও পরীক্ষা করে দেখার দাবি জানিয়েছেন কলেজের একাংশ অধ্যাপক-অধ্যাপিকারা। তবে শিক্ষক মহলের বক্তব্য, খুব দ্রুত তদন্ত করে এই ঘটনার সত্যতা সামনে আনা দরকার। তা নাহলে কলেজের অভ্যন্তরে অবিশ্বাসের বাতাবরন তৈরি হবে।

West Bengal Katwa