/indian-express-bangla/media/media_files/2026/01/24/georgia-family-dispute-indian-origin-shooting-bengali-2026-01-24-16-20-50.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক বিবাদ থেকে ভয়াবহ গুলিচালনার ঘটনা, মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক বিবাদ থেকে ভয়াবহ গুলিচালনার ঘটনা। মৃত্যু হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাসহ চারজনের। শুক্রবার আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট এই ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং নিহতদের পরিবারকে সমস্ত রকম সহায়তা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে লরেন্সভিল শহরের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির ভিতরে তিন শিশু উপস্থিত থাকলেও তারা অক্ষত রয়েছে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানিয়েছে, “পারিবারিক বিবাদের জেরে ঘটে যাওয়া এই মর্মান্তিক গুলিকাণ্ডে একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত।” একই সঙ্গে জানানো হয়, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক আড়াইটে নাগাদ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে গুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির ভিতরে চারজন প্রাপ্তবয়স্কের দেহ উদ্ধার হয়, যাঁদের সকলের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে কনস্যুলেট জানিয়েছে, “কথিত পারিবারিক বিরোধের সঙ্গে যুক্ত এই মর্মান্তিক গুলিকাণ্ডে একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত।” একই সঙ্গে জানানো হয়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতদের পরিবারকে সব ধরনের সম্ভাব্য সহায়তা দেওয়া হচ্ছে।
এই ভয়াবহ ঘটনার সময় বাড়িতে থাকা তিনটি শিশু নিজেদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় প্রাণে বেঁচে যায়। পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শোনা মাত্রই শিশুরা একটি আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে একজন দ্রুত ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনার খবর দেয়। ওই ফোন কলের সূত্র ধরেই পুলিশ অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়।
পুলিশ আরও জানিয়েছে, তিনটি শিশুর শরীরে কোনও আঘাত লাগেনি। পরে তাদের পরিবারের এক সদস্যের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণ কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে জর্জিয়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata News Today: প্রজাতন্ত্র দিবসের আগেই কলকাতায় বড় অঘটন! রেড রোডে মহড়া চলাকালীন হুলস্থুল কাণ্ড


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us