/indian-express-bangla/media/media_files/2026/01/12/german-chancellor-friedrich-merz-india-visit-modi-meeting-2026-01-12-11-45-38.jpg)
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ তাঁর প্রথম ভারত সফরে রবিবার রাতে আহমেদাবাদে পৌঁছেছেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ তাঁর প্রথম ভারত সফরে রবিবার রাতে আহমেদাবাদে পৌঁছেছেন। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দু’দিনের এই সফরের শুরুতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ভারত ও জার্মানি কৌশলগত, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এগোচ্ছে।
আরও পড়ুন-IPAC কাণ্ডে মমতাকে তুলোধোনা, সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী
সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী মোদী ও চ্যান্সেলর মার্জ আহমেদাবাদে একসঙ্গে সবরমতী আশ্রম পরিদর্শন করেন। এরপর তাঁরা সবরমতী নদীর তীরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দেন। সেখানে চ্যান্সেলর মার্জ নিজেও ঘুড়ি উড়িয়ে উৎসবে অংশ নেন।
সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে আহমেদাবাদের মহাত্মা মন্দিরে ভারত ও জার্মানির প্রতিনিধিদলগুলির মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা। এই বৈঠকে দুই দেশের মধ্যে গত ২৫ বছরে গড়ে ওঠা কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন- ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?
সূত্রের খবর, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বিজ্ঞান, গবেষণা,উদ্ভাবন,পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়গুলি আরও বেশি গুরুত্ব পাবে।
#WATCH | Ahmedabad, Gujarat: Prime Minister Narendra Modi and German Chancellor Friedrich Merz fly a kite at the International Kite Festival 2026 at Sabarmati Riverfront.
— ANI (@ANI) January 12, 2026
(Source: DD News) pic.twitter.com/YF4Va86IXj
উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী মোদী ও চ্যান্সেলর মার্জের শেষ সাক্ষাৎ হয়েছিল জি৭ শীর্ষ সম্মেলনের সময়। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী মোদী তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান, যার ফলেই এই সফর চূড়ান্ত হয়। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা ভারত-ইইউ শীর্ষ সম্মেলনের আগেই চ্যান্সেলরের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে উৎপাদন, শক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে।
আগামী ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের আগেই জার্মান চ্যান্সেলরের এই সফর আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় শক্তিগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার দিকেই ইঙ্গিত দিচ্ছে এই সফরসূচি। আহমেদাবাদের কর্মসূচির পর চ্যান্সেলর ফ্রিডরিখের বেঙ্গালুরু যাওয়ারও কথা রয়েছে।
আরও পড়ুন-ইসরোর মিশন ব্যর্থ, কক্ষপথে পৌঁছানোর আগেই 'অন্বেষা' মহাকাশে অদৃশ্য


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us