/indian-express-bangla/media/media_files/2026/01/14/dev-2026-01-14-14-27-35.jpg)
TMC Mp Dev: তৃণমূল সাংসদ দেব।
Kolkata news: বুধবার টলিউড সুপারস্টার এবং ঘাটালের তিনবারের তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী) এসআইআর (Special Inspection Report) শুনানিতে হাজিরা দেন। যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে অনুষ্ঠিত এই শুনানিতে দেবের উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষ ও সাংবাদিকদের। গাড়ি থেকে নেমে শুনানি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত তাকে ঘিরে ভিড় জমে যায়।
শুনানিতে হাজিরা দিতে গিয়ে দেব নিজের কোনও অসুবিধা না থাকলেও, তিনি বয়স্ক ও প্রবীণ ভোটারদের প্রতি উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, "আধ ঘণ্টা লাইনে দাঁড়ানোর মতো শারীরিক সক্ষমতা যাদের নেই, তাদের দিকে নির্বাচন কমিশন একটু নজর দিন।" তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জিও জানান।
এদিন দেবের বক্তব্য, "ফরম পূরণ করেছি, কিন্তু কি সমস্যা রয়েছে তা জানি না। ভোটের মুখে কেন এসআইআর?" তিনি আরও বলেন, "২০১১ সাল থেকে ভোট দিচ্ছি, তবে কি সেগুলো অবৈধ? বয়স্কদের হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে হেনস্থা না ভোগ করে, সেটা নিশ্চিত করতে হবে।"
আরও পড়ুন- সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেবের এনুমারেশন ফরম পূরণের ক্ষেত্রে সমস্যার কারণে তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। তাই এদিন তিনি শুনানিতে হাজিরা দিয়েছেন। তবে শুধু দেবই নন, ইতিমধ্যেই একাধিক বিশিষ্ট ব্যক্তিকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে।
আরও পড়ুন-“ফুড রেসিজম”-এর বিরুদ্ধে লড়াই, ২ লক্ষ ডলার সেটেলমেন্ট পেলেন দুই ভারতীয় পিএইচডি শিক্ষার্থী
গতকালই এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস। একই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোসকেও। জানা গিয়েছে, টুটু বোসের গোটা পরিবারকেই এসআইআর শুনানির জন্য তলব করেছে নির্বাচন কমিশন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us