Online Gaming Addiction: অনলাইন গেমের নেশাই কাল! ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তিন বোন, চাঞ্চল্য গাজিয়াবাদে

Ghaziabad Suicide Case: গেমের নেশা কাড়ল প্রাণ! গাজিয়াবাদে ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তিন নাবালিকা বোন। পুলিশি তদন্তে উঠে এল অনলাইন গেমের চাঞ্চল্যকর তথ্য।

Ghaziabad Suicide Case: গেমের নেশা কাড়ল প্রাণ! গাজিয়াবাদে ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তিন নাবালিকা বোন। পুলিশি তদন্তে উঠে এল অনলাইন গেমের চাঞ্চল্যকর তথ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Ghaziabad Suicide Case,  Online Gaming Addiction  ,Three Sisters Suicide,  Task-based Online Game,  Minor Sisters Death,  UP Police Investigation,গাজিয়াবাদ আত্মহত্যা  ,অনলাইন গেমের নেশা,  তিন বোনের মৃত্যু  ,৯ তলা থেকে ঝাঁপ,  গেমের বলি , উত্তরপ্রদেশ পুলিশ

প্রতীকী ছবি।

অনলাইন গেমের ভয়াবহ পরিণতির সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। বুধবার ভোরে বহুতলের ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল তিন নাবালিকা বোন। পুলিশ সূত্রে খবর, অনলাইন গেম খেলা নিয়ে বাড়িতে অশান্তির জেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে তারা। মৃতদের বয়স যথাক্রমে ১২, ১৪ এবং ১৬ বছর।

Advertisment

কী ঘটেছিল? 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায়। বুধবার রাত তখন প্রায় ২টো। আচমকা ভারী কিছু পড়ার শব্দ পান আবাসনের বাসিন্দারা। ছুটে গিয়ে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে তিন বোন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে লোনির একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- West Bengal News Live: সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, SIR মামলায় আইনজীবী হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর

নেপথ্যে 'টাস্ক-বেসড' গেম? 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে রয়েছে অনলাইন গেমের প্রতি অতিরিক্ত আসক্তি। পুলিশ জানিয়েছে, মৃত তিন বোনই একটি নির্দিষ্ট 'টাস্ক-বেসড' অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল। গত কয়েক বছর ধরেই তাদের গেম খেলার প্রবণতা বাড়ছিল এবং এর জেরে তারা নিয়মিত স্কুলও কামাই করত। গেম খেলা নিয়ে বাড়িতে বকুনি বা মতবিরোধের জেরে তারা দলবেঁধে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-Humayun Kabir: মাটিতে পা পড়বে না নেতার! ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবীর

পুলিশি তদন্ত 

শালিমার গার্ডেনের এসিপি (ACP) অতুল কুমার সিং বলেন, "রাত সোয়া দুটো নাগাদ আমরা খবর পাই। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।" পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

আরও পড়ুন-Nimachen: পাহাড়ের খাঁজে লুকোনো হীরের টুকরো! সিকিমের অপূর্ব এই গ্রামই অ্যাডভেঞ্চার আর রোমান্সের সেরা ককটেল!

তবে মৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তারা কোন গেম খেলত এবং মৃত্যুর আগে ফোনে কী ধরনের কথোপকথন বা চ্যাট হয়েছিল, তা খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা করা হবে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

Ghaziabad Suicide Case Online Gaming Addiction Three Sisters Suicide