ঘোলার কারখানায় অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

বারাণসী থেকে কারখানার মালিক অনুজ সান্তালিয়াকে গ্রেফতার করল পুলিশ। অগ্নিকাণ্ডের পর থেকেই ফেরার ছিলেন অনুজ। আজই ধৃতকে বারাণসী থেকে নিউ ব্যারাকপুরে আনা হবে বলে জানা গিয়েছে।

বারাণসী থেকে কারখানার মালিক অনুজ সান্তালিয়াকে গ্রেফতার করল পুলিশ। অগ্নিকাণ্ডের পর থেকেই ফেরার ছিলেন অনুজ। আজই ধৃতকে বারাণসী থেকে নিউ ব্যারাকপুরে আনা হবে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ghola, ঘোলা

ঘোলার কারখানায় অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হল মালিক অনুজ সান্তালিয়াকে। প্রতীকী ছবি।

ঘোলায় চেয়ার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে জালে মালিক। বারাণসী থেকে কারখানার মালিক অনুজ সান্তালিয়াকে গ্রেফতার করল পুলিশ। অগ্নিকাণ্ডের পর থেকেই ফেরার ছিলেন অনুজ। আজই ধৃতকে বারাণসী থেকে এ রাজ্যে আনা হবে বলে জানা গিয়েছে।

Advertisment

উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখ ঘোলায় এক প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। প্রায় ৪০ ঘণ্টা ধরে জ্বলেছিল কারখানার আগুন। চেয়ার কারখানার আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল দমকলকে। অগ্নিকাণ্ডের জেরে কারখানায় আটকে ছিলেন পাঁচজন শ্রমিক। প্রায় তিন দিন পর কারখানা থেকে তাঁদের দেহাংশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ।

আরও পড়ুন, ঘোলায় কারখানায় আগুন, এখনও নিখোঁজ ৫ শ্রমিক

১১ ফেব্রুয়ারি দুপুর ১২ টা নাগাদ আগুন লাগে প্লাস্টিকের চেয়ার তৈরির ওই কারখানায়। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৫ টি ইঞ্জিন। প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুনের জেরে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন। কারখানায় দাহ্য পদার্থ থাকাতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছিল।

ঘটনাস্থলে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি নিজে আগুন নেভানোর কাজের তদারকি করেন। দমকল মন্ত্রী বলেছিলেন, এই কারখানায় অগ্নিনির্বাপণের উপযুক্ত ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। যদি সেক্ষেত্রে দেখা যায় অগ্নিনির্বাপণের ব্যবস্থায় ঘাটতি ছিল, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়।

অন্যদিকে, ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ির টুকরো থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বিড়ি খেয়ে না নিভিয়ে ফেলার ফলে আগুন লেগে থাকতে পারে। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে কারখানার শ্রমিকদের মধ্যেই।

kolkata news West Bengal