weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

weekend trip: কলকাতার কাছেই নতুন অফবিট এই প্রান্ত ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। প্রকৃতির নীরবতা, পাহাড়-ঝরনার মনোরম দৃশ্য আর পাহাড়ের টানে এই তল্লাট হয়ে উঠছে সপ্তাহান্তের সেরা বেড়ানোর জায়গা। জেনে নিন কীভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন ও কী কী দেখবেন।

weekend trip: কলকাতার কাছেই নতুন অফবিট এই প্রান্ত ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। প্রকৃতির নীরবতা, পাহাড়-ঝরনার মনোরম দৃশ্য আর পাহাড়ের টানে এই তল্লাট হয়ে উঠছে সপ্তাহান্তের সেরা বেড়ানোর জায়গা। জেনে নিন কীভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন ও কী কী দেখবেন।

author-image
Nilotpal Sil
New Update
Giridih travel, weekend trip from Kolkata, weekend getaway, offbeat hill station, Jharkhand tourism, Parasnath hills, Giridih sightseeing, nature travel India, peaceful getaway, short trip from Kolkata, eco tourism spots,গিরিডি ভ্রমণ, কলকাতার কাছের বেড়ানোর জায়গা, অফবিট হিল স্টেশন, ঝাড়খণ্ড পর্যটন, পরশনাথ পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, গিরিডির দর্শনীয় স্থান, উইকএন্ড ট্রিপ, শান্ত পরিবেশ, পাহাড়ি ভ্রমণ

short trip from Kolkata: অপরূপ এই এলাকায় বেড়ানোর দুরন্ত মজা নিন।

weekend trip from Kolkata: ব্যস্ত শহুরে জীবনের কোলাহল থেকে সামান্য দূরেই লুকিয়ে আছে এক শান্ত, সবুজে মোড়া ভ্রমণতীর্থ— গিরিডি। বাংলার প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের গিরিডি জেলা সদর শহরটি কলকাতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতার দিক থেকে গেলে ট্রেন বা গাড়ি — দুই মাধ্যমেই খুব সহজে পৌঁছে যাওয়া যায় এই মনোরম পাহাড়ি শহরে। প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশেল গিরিডি আজ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে কলকাতাবাসীর কাছে উইকএন্ড ট্রিপের গন্তব্য হিসেবে।

Advertisment

গিরিডির চারপাশ ঘিরে আছে ছোট ছোট টিলা, অরণ্য আর ঝরনাধারা। এখানকার পরাশনাথ পাহাড় (শিখরজি) জৈন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। প্রায় ৪,৪৭৯ ফুট উচ্চতার এই পাহাড়ে রয়েছে অসংখ্য জৈন মন্দির, যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী ভিড় জমান। পাহাড়ের পথ ধরে উঠতে উঠতে চোখে পড়ে ঘন অরণ্য, পাথুরে নদী আর দূরের নীল আকাশে মিশে যাওয়া পর্বতের চূড়া— যা সত্যিই অপূর্ব এক অভিজ্ঞতা।

আরও পড়ুন-Weekend Getaway: আজ যান চাইলে কালই ফিরুন! কলকাতার কাছেই অপূর্ব এই জায়গা পর্যটকদের মন কাড়ছে

Advertisment

গিরিডিতে প্রকৃতিপ্রেমীদের জন্যও রয়েছে অনেক কিছু। এখানকার কুঞ্জবন জলপ্রপাত, উশরনাথ ধাম, কর্ণপুর হ্রদ, এবং গিরিডি পার্ক— প্রত্যেকটি জায়গাই মন ছুঁয়ে যায়। বিশেষত শীতকালে, যখন চারপাশে শাল-সেগুনে ঘেরা অরণ্যরাশি একেবারে সবুজে মোড়ানো, তখন গিরিডি হয়ে ওঠে প্রকৃতির এক শান্ত আবাস।

আরও পড়ুন-Short Trip: ভাবতেই পারবেন না! কলকাতার কাছেই মায়াবী এক দ্বীপ! সমুদ্রঘেরা কোলাহলমুক্ত পরিবেশে হৃদয় জুড়োবে!

যাঁরা ইতিহাস ও ধর্মীয় বিষয়গুলিতে আগ্রহী, তাঁদের জন্য পরাশনাথ পাহাড়ের মন্দিরসমূহ এবং আশপাশের জৈন স্থাপত্য অনন্য আকর্ষণ। আর যাঁরা নিছকই বিশ্রাম খুঁজছেন অর্থাৎ ইঁদুর দৌড়ের জীবন থেকে ভরপুর আরামা খুঁজছেন, তাঁদের জন্য গিরিডির নিরিবিলি হোটেল ও অতিথিশালাগুলি যথেষ্ট আরামদায়ক। 

আরও পড়ুন-Chingrikhali Fort:ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী

সব মিলিয়ে, কলকাতার কাছেই অল্প দূরত্বে অবস্থিত গিরিডি এখন একটি আদর্শ উইকএন্ড গেটওয়ে বলে পরিচিতি লাভ করেছে। প্রকৃতির কোলে দু’দিনের জন্য নিজেকে হারিয়ে ফেলতে চাইলে, গিরিডির মতো গন্তব্য খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর।

travel Weekend Trip offbeat destination Weekend Getaway Giridih travel Giridih