Brigade Gita Path: পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও?

Brigade Gita Path: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’।

Brigade Gita Path: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Gita Path 2025, Panch Lakkho Konthe Gita Path, Brigade Parade Ground Kolkata, Sanatan Sanskriti Sansad, Baba Ramdev Kolkata, CV Ananda Bose Kolkata, Mamata Banerjee invitation, Hindu spiritual event Kolkata, Gita chanting Kolkata, religious gathering Kolkata, cultural event Kolkata, Dilip Ghosh Kolkata, Samik Bhattacharya, Sukanta Majumdar, Suvendu Adhikari, Mahamandaleshwar Swami Gyananandaji Maharaj, Padmabhushan Sadhvi Ritambhara, Dhirendra Krishna Shastri, West Bengal spiritual news, Bengali news, West Bengal live updates, Hindu spiritual awakening, community harmony, Gita chapters 1 9 18, large public gathering Kolkata

পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা

Brigade Gita Path: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। গীতা পাঠ অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisment

আরও পড়ুন-অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল  

রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে বলে জানান আয়োজকরা। অসম , ত্রিপুরা, দিল্লি, বিহার, ওড়িশা সহ বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আজকের এই অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও নেপাল এবং বাংলাদেশ থেকেও কিছু অতিথি ও গীতাপ্রেমীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি মেনে করা হয়েছে। এর সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নেই বলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন-হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী   

আজকের অনুষ্ঠানের বিপূল জনসমাগমকে মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। শিয়ালদহ এবং হাওড়া শাখায় রবিবার মোট ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহ-শাখার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকে চলবে বিশেষ ইএমইউ ট্রেন। হাওড়া শাখার জন্যও ৬টি বিশেষ ট্রেন চালানো হবে। আয়োজকদের তরফে দাবি,এবার পাঁচ লাখ মানুষের অংশগ্রহণ হবে।

এদিনের অনুষ্ঠান উপস্থিত থাকবেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, তাঁর পূর্বসূরি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য সিনিয়র নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দ জি মহারাজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এবং যোগগুরু বাবা রামদেবও আজকের অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানটির মূল লক্ষ্য হলো হিন্দুদের আধ্যাত্মিক জাগরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার।

আরও পড়ুন-Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি  

রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোসও এই অনুষ্ঠানে যোগ দেবেন। আয়োজকরা জানিয়েছেন, ভগবদ গীতার প্রথম, নবম এবং অষ্টাদশ অধ্যায় একসঙ্গে পাঠ করা হবে। অনুষ্ঠান সম্পূর্ণভাবে আধ্যাত্মিক ও ধর্মীয় রীতিনীতি অনুসারে আয়োজন করা হয়েছে এবং এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তার কার্যালয়ের তরফে কোনো সাড়া দেওয়া হয়নি।

ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা (মুর্শিদাবাদ) শাখার প্রধান এবং অন্যতম আয়োজক কার্তিক মহারাজ বলেন, “আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেব।” আয়োজকরা আশাবাদী, অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে এবং সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে প্রসারিত করবে"।

আরও পড়ুন-শীতের 'সুনামি' কলকাতায়, হুড়মুড়িয়ে নামল পারদ, কনকনে ঠাণ্ডজেলাগুলিতে, আগামী সপ্তাহেই আরও পারদ পতন?

kolkata Gita Path