/indian-express-bangla/media/media_files/2025/12/07/birch-goa-fire-2025-12-07-07-42-15.jpg)
গোয়ায় নাইটক্লাবে আগুন
Goa NightClub Fire: গোয়ার নাইটক্লাবে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৩। প্রথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে, যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,তদন্তের পরই বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে। রাতভর চলছে উদ্ধারকাজ। চারদিক ঘন ধোঁয়া, আগুনের লেলিহান শিখা। আহতদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও–ছবিতে দেখা গেছে আগুনের তীব্রতা কতটা ভয়াবহ। অনেকেই দীর্ঘ সময় ক্লাবের ভিতরে আটকে ছিলেন, যাদের উদ্ধার করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়।
আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী
#WATCH | Goa | 23 people lost their lives after a major fire incident at Arpora. The injured are being taken to the hospital. pic.twitter.com/loquiYFLQq
— ANI (@ANI) December 6, 2025
গোয়ার উত্তর জেলার আরপোরা ভিলেজের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত ২৩ জনের। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। গোয়া পুলিশের ডিজি আলোক কুমার জানিয়েছেন “কমপক্ষে ২৩টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই ক্লাবের কর্মচারী।” পুলিশের দাবি, কয়েকজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, আর অনেকের মৃত্যু দমবন্ধ হয়ে।দুর্ঘটনার সময় ক্লাবের ভেতর প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মৃতদের তালিকায় ২০ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Deeply pained by the tragic fire incident in North Goa district resulting in the loss of precious lives. My heartfelt condolences to the bereaved families. May they find strength during this difficult time. I pray for the speedy recovery of those injured.
— President of India (@rashtrapatibhvn) December 7, 2025
ঘটনার খবর পেয়েই গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত। তিনি ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করে জানান, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা মানদণ্ডে কোথাও ত্রুটি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, মৃতদের মধ্যে তিন-চারজন পর্যটকও রয়েছেন, যারা ছুটি কাটাতে গোয়া এসেছিলেন।
আরও পড়ুন-Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও
#WATCH | Arpora | Goa CM Pramod Sawant says, "The incident is very unfortunate for a tourism state like Goa. The people who run such things illegally, and a fire incident occurred...23 people have lost their lives...The government will conduct an inquiry into this incident. The… https://t.co/8Lv18IvNohpic.twitter.com/0BBWhhLpQg
— ANI (@ANI) December 6, 2025
এদিকে, আগুন নেভানোর ও উদ্ধারকাজে দমকল বিভাগ ও পুলিশ রাতভর তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যায়। প্রবল ধোঁয়ার কারণে কিছুটা ব্যাহত হয় উদ্ধারকার্য। স্থানীয় বিধায়ক মাইকেল লোবো জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে গোটা রাত লেগে যায়। তিনি আশ্বাস দিয়েছেন, রাজ্যের সব নাইট ক্লাবেই এখন বিশেষ অগ্নি-নিরাপত্তা ব্যাবস্থা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন- বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে? জানলে চমকে যাবেন
🔴 BREAKING | Goa Nightclub Tragedy – 23 Dead
— Bharathirajan (@bharathircc) December 6, 2025
A massive fire broke out at Birch by Romeo Lane in North Goa’s Arpora late Saturday night, killing 23 staff members trapped inside.
The blaze is suspected to have started in the kitchen, possibly triggered by a cylinder blast,… pic.twitter.com/cZvgsY0wVW
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন মহিলা ও তিন–চারজন পর্যটকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েকজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নর্থ গোয়ার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us