Gold Rate Today 1 December 2025: বছরের শেষ মাসের প্রথম দিনে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতার দর শুনে চমকে যাবেন

Gold Rate Today 1 December 2025: বছরের শেষ মাসের প্রথম দিনে, অর্থাৎ ১ ডিসেম্বর সকালে, সোনার দামে সামান্য পতন দেখা গেছে। আজ দেশের অনেক শহরে সোনার দাম কমেছে। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,২৯,৯৬০ টাকায় নেমে এসেছে

Gold Rate Today 1 December 2025: বছরের শেষ মাসের প্রথম দিনে, অর্থাৎ ১ ডিসেম্বর সকালে, সোনার দামে সামান্য পতন দেখা গেছে। আজ দেশের অনেক শহরে সোনার দাম কমেছে। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,২৯,৯৬০ টাকায় নেমে এসেছে

author-image
IE Bangla Web Desk
New Update
Gold Ornament 5

কমল সোনার দাম

Gold Rate Today 1 December 2025:  বছরের শেষ মাসের প্রথম দিনে, অর্থাৎ ১ ডিসেম্বর সকালে, সোনার দামে সামান্য পতন দেখা গেছে। আজ দেশের অনেক শহরে সোনার দাম কমেছে। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,২৯,৯৬০ টাকায় নেমে এসেছে, অন্যদিকে মুম্বইতে প্রতি ১০ গ্রাম ১,২৯,৮১০ টাকায় লেনদেন হচ্ছে। গত এক সপ্তাহে সোনার দাম লাফিয়ে বেড়েছে। ২৪ ক্যারেট সোনা ৩৯৮০ টাকা বেড়েছে। একই সময়ে, ২২ ক্যারেট সোনার দামও এক সপ্তাহে ৩৬৫০ টাকা বেড়েছে। 

Advertisment

আরও পড়ুন- SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ 

দেশজুড়ে চলছে বিয়ের মরশুম। বিয়ের সিজনে সোনার চাহিদা বৃদ্ধি পায়। সোনা কেবল একটি বিনিয়োগের বিকল্পই নয়, বরং তা ভারতীয় সাংস্কৃতির সঙ্গে ওতপ্রত ভাবে জড়িত। যেকোনো শুভ অনুষ্ঠান উপলক্ষে মানুষজন তাদের কাছের মানুষকে উপহার হিসাবে সোনা দিয়ে থাকেন। ভারতীয়রা বিশ্বাস করে যে সোনা সৌভাগ্য বয়ে আনে। তবে, সোনার ক্রমবর্ধমান দাম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান দামের কারণে সোনা সাধারণ মানুষের কাছে সোনা দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে। 

Advertisment

আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি 

এক নজরে দেখে নেওয়া যাক দেশের প্রধান প্রধান শহরে আজকের সোনার দর 

🔹 দিল্লি: ২৪ ক্যারেট - ১০ গ্রামের দাম  ১,২৯,৯৬০ টাকা  | ২২ ক্যারেট - ১,১৯,১৪০ টাকা 

 🔹 মুম্বাই: ২৪ ক্যারেট - ১,২৯,৮১০ টাকা  | ২২ ক্যারেট - ১,১৮,৯৯০ টাকা  

🔹 আহমেদাবাদ: ২৪ ক্যারেট - ১,২৯,৮৬০ টাকা  ​​| ২২ ক্যারেট -১,১৯,০৪০ টাকা 

🔹 চেন্নাই: ২৪ ক্যারেট - ₹১,২৯,৮১০ | ২২ ক্যারেট - ₹১,১৮,৯৯০

🔹 কলকাতা: ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ১,২৯,৮১০ টাকা  | ২২ ক্যারেট - ১,১৮,৯৯০ টাকা 

🔹 হায়দ্রাবাদ: ২৪ ক্যারেট - ১০ গ্রামের দাম ১,২৯,৮১০ টাকা | ২২ ক্যারেট - ১,১৮,৯৯০ টাকা 

🔹 জয়পুর: ২৪  ক্যারেট - ১,২৯,৯৬০ টাকা | ২২  ক্যারেট - ₹১,১৯,১৪০ টাকা

🔹 ভোপাল: ২৪ ক্যারেট - ১০ গ্রামের দাম  ১,২৯,৮৬০  | ২২ ক্যারেট - ১,১৯,০৪০ টাকা 

🔹 লখনউ: ২৪ ক্যারেট - ১,২৯,৯৬০ টাকা  | ২২ ক্যারেট - ১,১৯,১৪০ টাকা 

🔹 চণ্ডীগড়: ২৪ ক্যারেট - ১,২৯,৯৬০টাকা  | ২২ ক্যারেট - ১,১৯,১৪০ টাকা। 

আজ ভারতে রূপার দাম (১ ডিসেম্বর, ২০২৫):

১ ডিসেম্বর সকালে, রূপার দাম আবার কমেছে।  প্রতি কেজিতে ১,৮৪,৯০০ টাকায় নেমে এসেছে । গত সপ্তাহে রূপার দাম প্রায় ২১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন দাম কিছুটা কমেছে। 

আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক 

Gold Price Today Gold Prices