/indian-express-bangla/media/media_files/2026/02/14/gold-silver-price-14-february-2026-valentines-day-india-2026-02-14-12-31-02.jpg)
ভ্যালেন্টাইন্স ডে হুড়মুড়িয়ে কমল সোনার দাম
Happy Valentine's Day 2026 Gold and Silver Price: আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার বিশেষ এই দিনে নিজের প্রিয়জনকে সোনা বা রূপা উপহার দেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে কেনার আগে জেনে নিন আজকের সর্বশেষ বাজারদর।
আরও পড়ুন- 'অধীরকে হারানো আমাদের মস্ত ভুল', ভোটের মুখে অনুশোচনার সুর হুমায়ুনের গলায়!
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি দেশীয় সোনার বাজারে সোনা ও রূপার দামে ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। দেশে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট তিনটি ক্যাটাগরিতেই সোনার দাম কমেছে। রূপার দামও নিম্নমুখী। ফলে বিনিয়োগকারী ও ক্রেতারা ভালোবাসার বিশেষ এই দিনে বাজারের পরিস্থিতির দিকে নজর রাখছেন।
আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৬,৫০০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩,৪৫৮ টাকা। অন্যদিকে রূপার দাম প্রতি কেজিতে ২,৪৬,০২০ টাকায় লেনদেন হচ্ছে।
দেশের প্রধান শহরগুলিতেও দামের সামান্য তারতম্য দেখা গিয়েছে। দিল্লিতে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,৫৫,৯৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪২,৯৪৫ টাকা। মুম্বই-তে ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৬,২১০ টাকা এবং ২২ ক্যারেট ১,৪৩,১৯৩ টাকা প্রতি ১০ গ্রাম। কলকাতা-তে ২৪ ক্যারেট সোনা ১,৫৬,০১০ টাকা এবং ২২ ক্যারেট ১,৪৩,০০৯ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনা ১,৫৬,৬৭০ টাকা ও ২২ ক্যারেট ১,৪৩,৬১৪ টাকা। ব্যাঙ্গালুরু-তে ২৪ ক্যারেট সোনা ১,৫৬,৩৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,৪৩,৩১২ টাকায় বিক্রি হচ্ছে (প্রতি ১০ গ্রাম)।
রূপার ক্ষেত্রেও শহরভেদে সামান্য পার্থক্য রয়েছে। দিল্লিতে প্রতি কেজি রূপার দাম ২,৪৫,১৫০ টাকা, মুম্বইয়ে ২,৪৫,৫৭০ টাকা, কলকাতায় ২,৪৫,২৫০ টাকা, চেন্নাইয়ে ২,৪৬,২৯০ টাকা এবং বেঙ্গালুরুতে ২,৪৫,৭৬০ টাকা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন- 'অধীরকে হারানো আমাদের মস্ত ভুল', ভোটের মুখে অনুশোচনার সুর হুমায়ুনের গলায়!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us