/indian-express-bangla/media/media_files/2025/11/12/gold-price-today-12th-november-2025-11-12-14-32-17.jpg)
ফের সোনার দাম কমল
Gold-Silver Price 1st Jan 2026: নতুন বছরের প্রথম দিনেই সোনা ও রুপোর দামে সামান্য ওঠানামা লক্ষ্য করা গিয়েছে । বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) ভারতীয় বাজারে বড় কোনও পরিবর্তন না হলেও, আগের দিনের তুলনায় দাম কিছুটা কমেছে। বাজার সূত্রে জানা গিয়েছে, এদিন সোনার দাম প্রায় ২২০ টাকা কমেছে, আর রুপোর দাম নেমেছে প্রায় ১৪০ টাকা। এর জেরে ২২ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ১,২৪,৩২৮ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ১,৩৫,৬৩০ টাকা। একই সঙ্গে রুপোর দাম কমে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ২,৩৫,৯৩০ টাকা।
আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও
আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সোনার দাম ২০২ টাকা বা ০.১৫ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,৩৫,২৪৫ টাকায় লেনদেন হচ্ছে। অন্যদিকে রুপোর দাম এখানে ৮০ টাকা বা ০.০৩ শতাংশ বেড়ে প্রতি কেজিতে ২,৩৫,৭৮১ টাকায় পৌঁছেছে।
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দরপতনের ছবি স্পষ্ট। ইউএস কমেক্সে সোনার দাম ৫৪.২০ ডলার বা ১.২৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৩৪১.১০ ডলারে নেমেছে। একই সঙ্গে রুপোর দামও বড়সড় ধাক্কা খেয়ে ৬.৯৪ ডলার বা ৮.৯১ শতাংশ কমে প্রতি আউন্সে ৭০.৬০ ডলারে লেনদেন হচ্ছে।
শহরভেদে সোনা ও রুপোর দামে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২৩,৮৯৭ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৩৫,১৬০ টাকা। সেখানে রুপোর দাম প্রতি কেজিতে ২,৩৫,১১০ টাকা।
আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না
মুম্বইয়ে ২২ ক্যারেট সোনা ১,২৪,১০৮ টাকা, ২৪ ক্যারেট সোনা ১,৩৫,৩৯০ টাকা এবং রুপোর দাম ২,৩৫,৫২০ টাকা। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ১,২৩,৯৪৩ টাকা, ২৪ ক্যারেট সোনা ১,৩৫,২১০ টাকা এবং রুপো ২,৩৫,২১০ টাকা প্রতি কেজি।
চেন্নাইয়ে তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি। এখানে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১,২৪,৪৬৫ টাকা, ২৪ ক্যারেট সোনা ১,৩৫,৭৮০ টাকা এবং রুপোর দাম ২,৩৬,২০০ টাকা। লখনউ, নয়ডা, গাজিয়াবাদের মতো শহরগুলিতে ২২ ক্যারেট সোনার দাম প্রায় ১,২৪,১৪৪ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১,৩৫,৪৩০ টাকার আশেপাশে রয়েছে। রুপোর দাম সেখানে প্রায় ২,৩৫,৫৮০ টাকা প্রতি কেজি।
সব মিলিয়ে, নতুন বছরের শুরুতে সোনা ও রুপোর বাজারে বড় কোনও অস্থিরতা না থাকলেও, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে হালকা চাপ বজায় রয়েছে। বিনিয়োগকারী ও ক্রেতারা আপাতত বাজারের গতিপ্রকৃতির দিকেই নজর রাখছেন।
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us