/indian-express-bangla/media/media_files/2025/11/21/india-gold-silver-price-drop-latest-update-2025-11-21-12-18-53.jpg)
ফের দেশজুড়ে কমল সোনার দাম।
Gold Silver Rate on 31 January 2026: শুক্রবারের পর শনিবার ফের কমল সোনা ও রুপোর দাম। সম্প্রতি রেকর্ড উচ্চতায় পৌঁছনোর পর একদিনেই ধস নামল দুই মূল্যবান ধাতুর দামে। এমসিএক্সে রুপোর দাম প্রতি কেজি ৩ লক্ষ টাকার নিচে নেমে এসেছে, অন্যদিকে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৫০ লক্ষ টাকার নিচে নেমেছে।
চলতি বছরে এমসিএক্সে সোনার দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। সর্বোচ্চ সময়ে সোনার দাম উঠেছিল প্রতি ১০ গ্রামে ১,৮০,৭৭৯ টাকা পর্যন্ত, আর সর্বনিম্ন নেমেছিল ১,৪৯,০৭৫ টাকায়। অর্থাৎ সর্বোচ্চ স্তর থেকে প্রায় ১৭.৫৩ শতাংশ পতন হয়েছে। মোটের উপর রেকর্ড উচ্চতা থেকে সোনার দাম কমেছে প্রায় ৩১,৭০৪ টাকা। অন্যদিকে শুক্রবার রুপো বন্ধ হয়েছে প্রতি কেজি ২,৯১,৯২২ টাকায়। আগের দিন বৃহস্পতিবার রুপোর দাম পৌঁছেছিল ৪,২০,০৪৮ টাকায়। ফলে একদিনেই প্রায় ৩০ শতাংশ দরপতন হয়েছে রুপোর।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) শুক্রবার বিকেল ৫টায় যে দর প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় ২৪ ক্যারেট সোনার দাম ৯,৫৪৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ১,৬৫,৭৯৫ টাকায় নেমেছে। একই সময়ে রুপোর দাম কমেছে ৪০,৬৩৮ টাকা, দাঁড়িয়েছে প্রতি কেজি ৩,৩৯,৩৫০ টাকায়।
আরও পড়ুন-আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার?
IBJA অনুযায়ী আজ সোনার দর (প্রতি ১০ গ্রাম):
- ২৪ ক্যারেট: ১,৬৫,৭৯৫ টাকা
- ২৩ ক্যারেট: ১,৬৫,১৩১ টাকা
- ২২ ক্যারেট: ১,৫১,৮৬৮ টাকা
- ১৮ ক্যারেট: ১,২৪,৩৪৬ টাকা
- ১৪ ক্যারেট: ৯৬,৯৯০ টাকা
আপনার শহরে সোনার দাম
দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬০,৭৩০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,৩৫০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,৫৯০ টাকা
মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬০,৫৮০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,২০০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,৪৪০ টাকা
চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬২,৫৫০ টাকা
২২ ক্যারেট - ১,৪৯,০০০ টাকা
১৮ ক্যারেট - ১,২৮,০০০ টাকা
কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬০,৫৮০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,২০০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,৪৪০ টাকা
আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬০,৬৩০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,২৫০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,৪৯০ টাকা
লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬০,৭৩০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,৩৫০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,৫৯০ টাকা
পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬০,৬৩০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,২৫০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,৪৯০ টাকা
হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৬০,৫৮০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,২০০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,৪৪০ টাকা
আরও পড়ুন- "বন্দে মাতরমের বিরোধিতা করেছেন মমতা", আনন্দপুরের অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অমিত শাহের


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us