/indian-express-bangla/media/media_files/2026/02/02/gold-silver-price-february-2-2026-india-2026-02-02-11-18-18.jpg)
বাজেট পেশের পর টানা দ্বিতীয় দিন দেশীয় বাজারে বড়সড় ধস নামল সোনা ও রূপার দামে।
Gold Rate Today 2nd February 2026: বাজেট পেশের পর টানা দ্বিতীয় দিন দেশীয় বাজারে বড়সড় ধস নামল সোনা ও রূপার দামে। সোমবার, ২ ফেব্রুয়ারি বাজারে রূপার দামে তীব্র পতন দেখা গিয়েছে। একদিনেই রূপার দাম ১৭ হাজার টাকারও বেশি কমেছে। একই সঙ্গে সোনার দামও উল্লেখযোগ্যভাবে নেমেছে, প্রতি ১০ গ্রামে ২,০০০ টাকারও বেশি পতন রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন- পরকীয়ার জের! বিরাট কাণ্ড মালদায়, বুক কাঁপানো ঘটনায় তুমুল চাঞ্চল্য
আজকের বাজারদর অনুযায়ী, বর্তমানে ১ কেজি রূপার দাম দাঁড়িয়েছে ২,৪৮,২৫০ টাকা। দিনের লেনদেনে রূপার সর্বনিম্ন দর নেমে আসে প্রতি কেজি ২,৪৩,৬৪৫ টাকায়, আবার সর্বোচ্চ দর উঠেছিল ২,৬৭,৫০১ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, বাজেট-পরবর্তী বাজার প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবেই মূল্যবান ধাতুর দামে এই ধারাবাহিক পতন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিন সোনা ও রূপার দামে আরও ওঠানামা হতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।
আজকের বাজারদর অনুযায়ী, ভারতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছে ১৫,১৫৩ টাকা, যা আগের দিনের তুলনায় ৯০৫ টাকা কম। একই সঙ্গে ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে প্রতি গ্রামে ১৩,৮৯০ টাকায়, অর্থাৎ প্রায় ৮৩০ টাকা পতন হয়েছে। গয়না তৈরিতে ব্যবহৃত ১৮ ক্যারেট সোনার দামও কমে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১১,৩৬৫ টাকা, যা আগের তুলনায় ৬৭৯ টাকা কম।
দিল্লিতে আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৪২,৯৫০ টাকা এবং রূপার দাম প্রতি কেজি ২,৪৯,৬২০ টাকা। মুম্বইয়ে সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ১,৪৩,২০০ টাকায় এবং রূপার দাম ২,৫০,০৬০ টাকা প্রতি কেজি। কলকাতায় সোনার দাম ১,৪৩,০১০ টাকা এবং রূপার দাম ২,৪৯,৭২০ টাকা প্রতি কেজি। চেন্নাইয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৪৩,৬১০ টাকা ও রূপার দাম ২,৫০,৭৮০ টাকা।
আহমেদাবাদে সোনা ১,৪৩,৩৮০ টাকা এবং রূপা ২,৫০,৩৯০ টাকা প্রতি কেজিতে লেনদেন হচ্ছে। চণ্ডীগড়, জয়পুর, ভোপাল, লখনউ ও পাটনাতেও সোনা প্রতি ১০ গ্রাম প্রায় ১,৪৩,০০০ হাজার টাকার আশেপাশে এবং রূপা প্রতি কেজি ২,৪৯,০০০ হাজার থেকে ২,৫০,০০০ হাজার টাকার মধ্যে রয়েছে।
জেনে নিন আপনার শহরে সোনার দাম
দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫১,৬৮০ টাকা
২২ ক্যারেট - ১,৩৯,০৫০ টাকা
১৮ ক্যারেট - ১,১৩,৮০০ টাকা
মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫১,৫৩০ টাকা
২২ ক্যারেট - ১,৩৮,৯০০ টাকা
১৮ ক্যারেট - ১,১৩,৬৫০ টাকা
চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫২,১৮০ টাকা
২২ ক্যারেট - ১,৩৯,৫০০ টাকা
১৮ ক্যারেট - ১,২০,০০০ টাকা
কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫১,৫৩০ টাকা
২২ ক্যারেট - ১,৩৮,৯০০ টাকা
১৮ ক্যারেট - ১,১৩,৬৫০ টাকা
আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫১,৫৮০ টাকা
২২ ক্যারেট - ১,৩৮,৯৫০ টাকা
১৮ ক্যারেট - ১,১৩,৭০০ টাকা
লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫১,৬৮০ টাকা
২২ ক্যারেট - ১,৩৯,০৫০ টাকা
১৮ ক্যারেট - ১,১৩,৮০০ টাকা
পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫১,৫৮০ টাকা
২২ ক্যারেট - ১,৩৮,৯৫০ টাকা
১৮ ক্যারেট - ১,১৩,৭০০ টাকা
হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫১,৫৩০ টাকা
২২ ক্যারেট - ১,৩৮,৯০০ টাকা
১৮ ক্যারেট - ১,১৩,৬৫০ টাকা
আরও পড়ুন- Animal Cruelty: যাকে পাড়া শুদ্ধ সবাই ভালবাসত, তাকেই পাথরের ঘায়ে 'খুন'! নিভে গেল এক অবলা প্রাণ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us