Gold and Silver Price: রূপা ৩ লক্ষ ৪০ হাজার পার, বিরাট লাফ সোনার দামে, ছুঁলেই ছ্যাঁকা...

Gold and Silver Price: দেশে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। ২৪ জানুয়ারি রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১ লক্ষ ৫৭ হাজার ৩১০ টাকায়।

Gold and Silver Price: দেশে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। ২৪ জানুয়ারি রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১ লক্ষ ৫৭ হাজার ৩১০ টাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
gold price today, silver price today, gold rate India, MCX gold rate, 24 carat gold price, 22 carat gold price, gold price November 2025, bullion rate, gold rate Kolkata, gold investment India, আজকের সোনার দাম, আজকের রূপার দাম, সোনার দাম ভারতে, এমসিএক্স সোনার দাম, ২৪ ক্যারেট সোনা, ২২ ক্যারেট সোনা, সোনার বাজারদর, রূপার বাজারদর, কলকাতায় সোনার দাম, সোনায় বিনিয়োগ

ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

Gold and Silver Price: দেশে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। ২৪ জানুয়ারি  রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১ লক্ষ ৫৭ হাজার ৩১০ টাকায়। আন্তর্জাতিক বাজারেও সোনার দামে রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সোনার স্পট দাম প্রতি আউন্সে বেড়ে সর্বকালীন উচ্চতা ৪,৯৬৭.৪১ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের চাহিদার জেরেই সোনার দামে এই তীব্র ঊর্ধ্বগতি।

Advertisment

আরও পড়ুন- স্মার্টফোনই পুরোহিত মশাই! মন্ত্র থেকে আচার, AI প্রযুক্তিতে বিদ্যাদেবীর আরাধনা করে তাক লাগাল এই পরিবার 

দেশের বিভিন্ন বড় শহরেও সোনার দাম বেড়েছে। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২১০ টাকা। মুম্বই, চেন্নাই ও কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৭ হাজার ১৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ০৬০ টাকা। পুনে ও বেঙ্গালুরুতেও একই দরে সোনা বিক্রি হচ্ছে। আহমেদাবাদ ও ভোপালে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ২১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ১১০ টাকা। জয়পুর, লখনউ ও চণ্ডীগড়ে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৩১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ২১০ টাকা।

আরও পড়ুন- তুখোড় বুদ্ধির জের, এলোপাথাড়ি গুলির মাঝেই প্রাণরক্ষা তিন শিশুর, শিউরে ওঠা কাণ্ড কোথায় জানেন?

সোনার পাশাপাশি রূপার দামেও বিরাট লাফ লক্ষ্য করা গেছে। ২৪ জানুয়ারি দেশীয় বাজারে রূপার দাম প্রতি কিলোগ্রামে বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা। আন্তর্জাতিক বাজারে রূপার স্পট দাম প্রতি আউন্সে পৌঁছেছে ৯৯.৪৬ ডলারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিনিয়োগ চাহিদা বৃদ্ধির প্রভাবেই দেশীয় বাজারে সোনা ও রূপার দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

আরও পড়ুন- ফের SIR নিয়ে কমিশনকে নিশানা, আরও বেপরোয়া তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম

Gold Price Today