Gold and Silver Price: সব রেকর্ড ভেঙে দিল! তিন লাখ পার রূপা, সোনার দামে ভূমিকম্প

Gold and Silver Price Today 19 January 2026: গত মাসে দাম কিছুটা কমার পর নতুন বছরের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

Gold and Silver Price Today 19 January 2026: গত মাসে দাম কিছুটা কমার পর নতুন বছরের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
gold price India December 11 2025, 24 carat gold price, 22 carat gold price, Delhi gold rate, Mumbai gold rate, Kolkata gold price, Chennai gold price, Bangalore gold price, Hyderabad gold price, Pune gold rate, silver price India, international gold price, domestic gold market, gold price increase, silver rate update, Fed rate cut impact on gold

সব রেকর্ড ভেঙে দিল! তিন লাখ পার রূপা, সোনার দামে ভূমিকম্প

Gold and Silver Price Today 19 January 2026:  গত মাসে দাম কিছুটা কমার পর নতুন বছরের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার চাহিদার উপর। ফলে শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে বিনিয়োগকারীরা আবারও সোনায় বিনিইয়োগের দিকে ঝুঁকছেন, যার জেরে আন্তর্জাতিক ও দেশীয় উভয় বাজারেই সোনার দাম আগুন। 

Advertisment

West Bengal Live News: কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক? 

গত সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার সোনার দামে কিছুটা পতন দেখা গেলেও শনিবার থেকেই দাম ফের চড়তে শুরু করেছে। সোমবার, ১৯ জানুয়ারি ফের চড়েছে সোনার দাম।  আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৯১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫,৬৯০ টাকায়। একইসঙ্গে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে হয়েছে ১,৩৩,৫৫০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩০ টাকা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১,০৯,২৭০ টাকায়।

এদিকে, রেকর্ড ছুঁয়েছে রূপার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রথমবারের মতো রূপার দাম প্রতি কেজি ৩ লক্ষ টাকা ছাড়িয়েছে, যা বিনিয়োগকারীদের নজর কেড়েছে। 

রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৫,৮৪০ টাকা। সেখানে ২২ ক্যারেট সোনার দাম ১,৩৩,৭০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,০৯,৪২০ টাকা। মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ও পুনের মতো প্রধান শহরগুলিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৫,৬৯০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ১,৩৩,৫৫০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,০৯,২৭০ টাকা রয়েছে।

লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন 

চেন্নাইয়ে সোনার দাম দেশের মধ্যে সবচেয়ে বেশি। সেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৬,৭৩০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ১,৩৪,৫০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,১২,৩০০ টাকায় পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, সোনার দাম নির্ধারণে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা কিংবা বিশ্ব অর্থনৈতিক সংকট দেখা দিলে সাধারণত সোনার চাহিদা বাড়ে। এছাড়া ডলারের বিপরীতে টাকার পতন দেখা দিলেও তা সোনার দামে প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকায়, আগামী দিনে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট 

আপনার শহরে আজকের সোনা ও রূপার দাম

দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে ১,৪৩,৯২০ টাকা হয়েছে, যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে ১,৩১,৯৪০ টাকা হয়েছে।

আজ মুম্বইতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩,৭৭০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩১,৭৯০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০৭,৮৩০ টাকা হয়েছে।

আজ ভোপালে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩১,৮৪০ টাকা হয়েছে। আজ হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩,৭৭০ টাকা হয়েছে।

আজ চেন্নাইতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৪,৮৬০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩২,৭৯০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,১০,৮৯০ টাকা।

আজ আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩,৮২০ টাকা হয়েছে। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ১,৪৩,৭৭০ টাকা হয়েছে।

পাটনায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ১,৩১,৮৪০ টাকা হয়েছে। ইন্দোরে, ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ১,৪৩,৮২০ টাকা এবং প্রতি দশ গ্রামে ১,৩১,৮৪০ টাকা হয়েছে।

প্রবল ঝাঁকুনি, দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেনের একের পর এক বগি, রাতের অন্ধকারে বিরাট দুর্ঘটনা

gold and silver price