ফের সোনা-রূপার বাজারে বিস্ফোরণ, দেশে দামের সুনামি উঠতেই তোলপাড়

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমূখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারে সোনা ও রূপার দামে। আজ এক লাফে সোনার দাম ৩,০০০ টাকা এবং রূপার দাম ১৩,৫০০ টাকা বেড়েছে।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমূখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারে সোনা ও রূপার দামে। আজ এক লাফে সোনার দাম ৩,০০০ টাকা এবং রূপার দাম ১৩,৫০০ টাকা বেড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
difference between 22 and 24 karat gold

ফের সোনা-রূপার বাজারে বিস্ফোরণ, দেশে দামের সুনামি উঠতেই তোলপাড়

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমূখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারে সোনা ও রূপার দামে। আজ এক লাফে সোনার দাম ৩,০০০ টাকা এবং রূপার দাম ১৩,৫০০ টাকা বেড়েছে। খুচরা বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১,৬০,২৭০ টাকায়। অন্যদিকে রূপার দাম প্রতি কেজিতে দাঁড়িয়েছে ২,৬৮,৯৭০ টাকা।

Advertisment

আরও পড়ুন-"প্রিয় বন্ধু, ইজরায়েল-ভারত একসঙ্গে..." মোদীর ইজরায়েল সফরের আগে নেতানিয়াহুর বিশেষ বার্তা, নজরে বিশ্ব

বাজার বিশ্লেষকদের মতে, দেশের শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতার মধ্যেই মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সেনসেক্স প্রায় ৫০০ পয়েন্ট উপরে লেনদেন করলেও, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রূপার চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে খুচরা বাজারে দামে তীব্র বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

Advertisment

ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিয়ের মরশুম ও উৎসবের আগে এই বৃদ্ধি মধ্যবিত্তের উপর চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ত

দেশের প্রধান শহরগুলিতে পাল্লা দিয়ে বেড়েছে সোনা-রূপার দর। দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে রূপার দাম বেড়েছে। আজ দিল্লি, কলকাতা এবং মুম্বইতে ১০ গ্রাম রূপা ৩,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ গ্রাম রূপা কিনতে গ্রাহকদের ৩০,০০০ টাকা খরচ করতে হবে। চেন্নাইতে ১০ গ্রাম রূপার দাম ৩,০০০ টাকা ।

আরও পড়ুন-খালি হয়ে গেল মমতার পাশের সেই আসনটি! ইতিহাসের পাতায় নাম লিখিয়ে চলে গেলেন মুকুল রায়

দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৫৯,৪২০ টাকা
২২ ক্যারেট - ১,৪৬,১৪০ টাকা
১৮ ক্যারেট - ১,১৯,৬০০ টাকা

মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৬১,৩৫০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,৯০০ টাকা
১৮ ক্যারেট - ১,২১,০১০ টাকা

চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৬২,১১০ টাকা
২২ ক্যারেট - ১,৪৮,৬০০ টাকা
১৮ ক্যারেট - ১,২৭,২০০ টাকা

কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৬১,৩৫০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,৯০০ টাকা
১৮ ক্যারেট - ১,২১,০১০ টাকা

আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৬১,৪০০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,৯৫০ টাকা
১৮ ক্যারেট - ১,২১,০৬০ টাকা

লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৬১,৫০০ টাকা
২২ ক্যারেট - ১,৪৮,০৫০ টাকা
১৮ ক্যারেট - ১,২১,১৬০ টাকা

পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৬১,৪০০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,৯৫০ টাকা
১৮ ক্যারেট - ১,২১,০৬০ টাকা

হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,৬১,৩৫০ টাকা
২২ ক্যারেট - ১,৪৭,৯০০ টাকা
১৮ ক্যারেট - ১,২১,০১০ টাকা

আরও পড়ুন- রাতের অন্ধকারে যাত্রী বোঝাই বাস পড়ল খরস্রোতা নদীতে, ভয়ঙ্কর দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু নেপালে

Gold Rate Kolkata Today Gold Price Today