/indian-express-bangla/media/media_files/2025/11/16/gold-price-falls-india-november-2025-2025-11-16-12-22-26.jpg)
বিয়ের মরশুমে মাথায় হাত
Gold Price Today 16 November 2025: শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। দেশের বাজারে সোনার চাহিদা তাই আকাশছোঁয়া। এর মাঝেই গত সপ্তাহে, ২৪ ক্যারেট সোনার দাম ৩,০৬০ বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ২৮০০ টাকা বেড়েছে। ১৬ নভেম্বর রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২৫২৩০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি বেড়েছে রূপার দামও।
আরও পড়ুন-ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ
১৬ নভেম্বর, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২৫,২৩০ টাকায় পৌঁছেছে। দিল্লিতে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১৪,৮০০ টাকা। মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১৪,৬৫০ টাকা। যেখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২৫,০৮০ টাকা।
আরও পড়ুন- দিল্লি বিস্ফোরণস্থল থেকে উদ্ধার কার্তুজ, ২০০ চিকিৎসক তদন্তকারীদের র্যাডারে
এক নজরে দেখে নেওয়া যাক দেশের ১০টি প্রধান শহরের আজকের সোনার দাম (১৬ নভেম্বর, ২০২৫)
🔹 দিল্লি: ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম - ১,২৫,২৩০ টাকা | ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ১,১৪,৮০০ টাকা
🔹 মুম্বই: ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম - ১,২৫,০৮০ টাকা | ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ১,১৪,৬৫০ টাকা।
🔹 আহমেদাবাদ: ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম - ১,২৫,১৩০ টাকা | ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দর - ১,১৪,৭০০ টাকা
🔹 চেন্নাইতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম- ১,২৫,০৮০ টাকা | ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম - ১,১৪,৬৫০ টাকা
🔹 কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,২৫,০৮০টাকা | 22 ক্যারেট ১০ গ্রাম সোনার দাম -১,১৪ ৬৫০ টাকা।
🔹 হায়দ্রাবাদ: ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম - ১,২৫,০৮০ টাকা | ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম - ১,১৪,৬৫০ টাকা
🔹 জয়পুর: ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,২৫,২৩০ টাকা | 22 ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,১৪,৮০০ টাকা
🔹 ভোপাল: ২৪ ক্যারেট - ১,২৫,১৩০ টাকা | ২২ ক্যারেট - ১,১৪,৭০০ টাকা
🔹 লখনউ: ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,২৫,২৩০ টাকা | ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম -১,১৪,৮০০ টাকা
🔹 চণ্ডীগড়: ১০ গ্রাম ২৪ ক্যারেট - ১,২৫,২৩০ টাকা | ২২ ক্যারেট - ১,১৪,৮০০ টাকা।
রূপার বাজারেও জোরালো উত্থান দেখা গেছে। এক সপ্তাহে রূপার দাম ১৬,৫০০ টাকা বেড়ে ১৬ নভেম্বর প্রতি কিলোগ্রামে ১,৬৯,০০০ টাকায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে রূপার দাম প্রতি আউন্স ৫২.০৩ ডলারে লেনদেন হচ্ছে।
আরও পড়ুন- রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us