/indian-express-bangla/media/media_files/2025/04/20/CnrMw13FMyMLy2P1bj4Y.jpg)
গত এক সপ্তাহেই সোনার দামে বিরাট লাফ
Gold And Silver Price: দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি রূপার দামেও বড়সড় উত্থান দেখা গেল। শুক্রবার সোনা ও রূপা দু’টি ধাতুই সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। প্রতি ১০ গ্রাম সোনা ১,৩৯,২৯০ টাকায় পৌঁছেছে। রূপার ক্ষেত্রেও দেখা গেছে নজিরবিহীন উত্থান। প্রতি কেজি আজ বিক্রি হচ্ছে ২,৩৪,৩৭৪ টাকায়।বছরজুড়ে মূল্যবৃদ্ধির ছবিটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৭২ থেকে ৭৪ শতাংশ বেড়েছে, অন্যদিকে রূপার দাম বেড়েছে প্রায় ১৩৮ থেকে ১৫৩ শতাংশ, যা বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে।
আন্তর্জাতিক বাজারেও একই রকম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট সোনার দাম প্রতি আউন্স ৪,৫৩০.৬০ ডলারে পৌঁছে পরে কিছুটা নেমে ৪,৫০২.৭৫ ডলারে দাঁড়ায়। ফেব্রুয়ারির মার্কিন সোনার ফিউচারও প্রতি আউন্স ৪,৫৩৩.৬০ ডলারের রেকর্ড সর্বোচ্চ মাইলফলল স্পর্শ করেছে। রূপার দাম আন্তর্জাতিক বাজারে ৩.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪.৩৫ ডলারে দাঁড়ায়, লেনদেনের সময় সর্বোচ্চ ৭৫.১৪ ডলার পর্যন্ত ওঠে।
দেশের বড় শহরগুলিতেও সোনার দাম চড়া রয়েছে। দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৩৯,৪১০ টাকা, ২২ ক্যারেট ১,২৭,৮১০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১,০২,২৭০ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বই, চেন্নাই, কলকাতা ও হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,৩৯,২৬০ টাকা এবং ২২ ক্যারেট ১,২৭,৬৬০ টাকার আশেপাশে রয়েছে।
রূপার ক্ষেত্রেও দেশীয় বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২৬ ডিসেম্বর ভারতে রূপার দাম প্রতি কেজি ২,৩৪,১০০ টাকায় পৌঁছেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে চাহিদা, বিশ্বব্যাপী অনিশ্চয়তা এবং শক্তিশালী বিনিয়োগ চাহিদার কারণে আপাতত সোনা ও রূপার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে। অনেক বিশ্লেষকের ধারণা, আগামী বছরেও এই দুই মূল্যবান ধাতু বিনিয়োগকারীদের চমকে দিতে পারে।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব বড় শহরে সোনার দাম
দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,১৭০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৫০০ টাকা
১৮ ক্যারেট - ১,০৫,১৭০ টাকা
মুম্বইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,০২০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৩৫০ টাকা
১৮ ক্যারেট - ১,০৫,০২০ টাকা
চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,৬২০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৯০০ টাকা
১৮ ক্যারেট - ১,০৭,৬০০ টাকা
কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,০২০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৩৫০ টাকা
১৮ ক্যারেট - ১,০৫,০২০ টাকা
আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,০৭০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৪০০ টাকা
১৮ ক্যারেট - ১,০৫,০৭০ টাকা
লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,১৭০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৫০০ টাকা
১৮ ক্যারেট - ১,০৫,১৭০ টাকা
পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,০৭০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৪০০ টাকা
১৮ ক্যারেট - ১,০৫,০৭০ টাকা
হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৪০,০২০ টাকা
২২ ক্যারেট - ১,২৮,৩৫০ টাকা
১৮ ক্যারেট - ১,০৫,০২০ টাকা
আরও পড়ুন-মমতাকে হারানোর বিরাট মাস্টারপ্ল্যান, মোদীর সফরের পরই রাজ্যে অমিত শাহ
আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা
আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us