/indian-express-bangla/media/media_files/2025/11/06/gold-and-silver-price-today-in-india-2025-11-06-12-00-25.jpg)
হুড়মুড়িয়ে কমল সোনার দাম, সবচেয়ে সস্তা কলকাতায়?
Gold and Silver Price Today in India: ফের হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম। সোনার দাম হঠাৎ কমে যাওয়ার ফলে ক্রেতাদের মুখে চওড়া হাসি লক্ষ্য করা গিয়েছে। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২০,৪১৯ টাকায় নেমেছে। রূপার দামও প্রতি কেজিতে ১,৪৬,১৫০ টাকায় নেমেছে। এদিকে, দিল্লিতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২৪,১০০ টাকায় নেমেছে। রূপাও প্রতি কেজিতে ১,৫১,৫০০ টাকায় নেমেছে। দেশীয় ফিউচার ট্রেডিংয়েও সোনা ও রূপার দাম কমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার ফিউচারের দাম প্রতি ১০ গ্রামে ১,২০,৫৭৩ টাকায় নেমেছে। একইভাবে, MCX-তে রূপার ফিউচারের দাম প্রতি কেজিতে ১,৪৬,২০০ টাকায় নেমেছে।
দেশজুড়ে বৃহস্পতিবার, ৬ নভেম্বর সোনার দাম কিছুটা হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময়ে সোনা ও রূপার দামে ওঠানামা অব্যাহত রয়েছে—কখনও দাম বাড়ছে, আবার কখনও কমছে। জাতীয় ও আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপট,অর্থনৈতিক প্রবণতা এই দামের ওঠানামাকে সরাসরি প্রভাবিত করে।
ভারতীয় বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,২০,৪১৯ টাকা। অন্যদিকে, রূপার দাম ছিল প্রতি কেজি ১,৪৬,১৫০ টাকা। বুধবার IBJA সোনার দাম প্রকাশ করেনি। তবে আজ, বৃহস্পতিবারের সর্বশেষ দামের ভিত্তিতে দেশের বিভিন্ন শহরে সোনার বর্তমান মূল্য নিচে দেওয়া হলো।
রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,২১,৬২০ টাকা। আর ২২ ক্যারেট সোনার দাম ১,১১,৪৯০ টাকা । মুম্বই, কলকাতা, চেন্নাই, পুনে ও বেঙ্গালুরু—এই শহরগুলিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২১,৪৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,১১,৩৪০ টাকা। ভোপালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২১,৫২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,১১,৩৯০ টাকা। জয়পুর, লখনউ ও চণ্ডীগড়ে ২৪ ক্যারেট সোনার দাম ১,২১,৬২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,১১,৪৯০ টাকা প্রতি ১০ গ্রাম।
অন্যদিকে, রূপার দামও আজ কমেছে। ৬ নভেম্বর অনুযায়ী, প্রতি কেজি রূপার দাম দাঁড়িয়েছে ১,৫০,৪০০ টাকা । বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অর্থনৈতিক অস্থিরতা ও মার্কিন ডলারের দামের পরিবর্তনের কারণে সোনা-রূপার দামে আগামী দিনেও ওঠানামা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন- কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকান্ড, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা, বন্ধ যান চলাচল
ফের বোমা ফাটালেন ট্রাম্প, বিস্ফোরক দাবিতে তোলপাড় ফেললেন মার্কিন প্রেসিডেন্ট
সুকান্ত'র কনভয়ে হামলার পিছনে মমতা? বিরাট অভিযোগে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু
'আমাদের সব স্বপ্ন পূরণ করেছে রিচা',মেয়ের সাফল্যে 'চোখে জল' বাবা মানবেন্দ্রর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us