/indian-express-bangla/media/media_files/2025/11/08/gold-trader-murder-arrest-bengal-2025-11-08-19-23-09.jpg)
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে সত্যিই কী বিডিও জড়িত?
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় নয়া মোড়। পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। ধৃতদের নাম রাজু ঢালী ও তুফান থাপা। রাজু ঢালী রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক এবং তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজু ঢালীকে রাজারহাট এলাকা থেকে এবং তুফান থাপাকে উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, আদালতে জানানো হয়েছে যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সরাসরি যুক্ত।
ঘটনাটি ঘটেছিল ২৮ অক্টোবর রাতে। অভিযোগ, ওইদিন রাত সাড়ে আটটার সময় নীল বাতি লাগানো একটি সাদা গাড়িতে করে নিউটাউনের বাড়ি থেকে তুলে নেওয়া হয় স্বপন কামিল্যাকে। এরপর গাড়িটি নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি দিয়ে বাগজোলা খালের পাড়ে পৌঁছয়। সেখানে স্বপনকে ফেলে দিয়ে গাড়িটি ফিরে যায় বলে দাবি পুলিশের। পরদিন সকালে যাত্রাগাছির খাল থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
স্বপন কামিল্যার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার অন্তর্গত দিলমাটিয়া গ্রামে। তাঁর সোনার দোকান ছিল কলকাতার দত্তাবাদ এলাকায়। জানা গিয়েছে, গত আগস্টে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে সোনা চুরির অভিযোগ ওঠে। সেই সময় বাড়ির কেয়ারটেকার দাবি করেন, তিনি চুরি করা সোনা বিক্রি করেছেন স্বপন কামিল্যার কাছে। এরপর বিডিও নিজে স্বপনের বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। স্বপনের পরিবার পুলিশের কাছে সেই ঘটনার একটি ভিডিওও জমা দিয়েছে।
স্বপনের দেহ উদ্ধারের পর ৫ নভেম্বর তাঁর পরিবারের সদস্য দেবাশিস কামিল্যা বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অপহরণ, খুন এবং প্রমাণ নষ্টের অভিযোগ আনা হয়।
এদিন রাজু ঢালী ও তুফান থাপার গ্রেফতারের পর বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও বিডিও প্রশান্ত বর্মন সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার কলকাতায় কোনও বাড়ি নেই, আর কোনও সোনা চুরি যায়নি।”
আরও পড়ুন- ‘অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে’, বাংলায় SIR-এর মাঝেই শাহি হুঁশিয়ারি, তোলপাড়
কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?
উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম
Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে
“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us