Bangladesh Election 2026: হাসিনার কেন্দ্রে ত্রিশঙ্কু লড়াই, চাপে বিএনপি, ৮০ হিন্দুকে প্রার্থী করে বড় চমক তারেক রহমানের

Bangladesh Election 2026: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্যবাহী আসন গোপালগঞ্জ-৩-এ ভোটের লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে দুই হিন্দু প্রার্থী।

Bangladesh Election 2026: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্যবাহী আসন গোপালগঞ্জ-৩-এ ভোটের লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে দুই হিন্দু প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
Gopalganj-3 election Bangladesh, Sheikh Hasina seat Gopalganj 3, BNP candidate SM Jilani, Hindu candidates in Bangladesh election, Govinda Chandra Pramanik, Dulal Chandra Biswas, Bangladesh polls February 12, Bangladesh constitutional referendum, BNP 80 Hindu candidates, Jamaat Hindu candidate Krishna Nandi, Bangladesh minority politics, Hindu voters in Gopalganj, Bangladesh India China strategic balance, South Asia power balance Bangladesh, Bangladesh general election 2026

হাসিনার কেন্দ্রে ত্রিশঙ্কু লড়াই, চাপে বিএনপি

Bangladesh Election: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্যবাহী আসন গোপালগঞ্জ-৩-এ ভোটের লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে দুই হিন্দু প্রার্থী। নির্দল প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাসকে বিএনপি-র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। গোপালগঞ্জ-৩ আসনটি টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া এলাকা নিয়ে গঠিত। টুঙ্গিপাড়ায় প্রায় ২৬ শতাংশ এবং কোটালিপাড়ায় প্রায় ৪৭ শতাংশ হিন্দু ভোটার রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হওয়ায় এই কেন্দ্র দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

Advertisment

আরও পড়ুন- হুমায়ুন এখন ‘আনস্টপেবল’! পাত্তাই দিচ্ছেন না তৃণমূলকে, বেলডাঙায় আজ নির্মাণ শুরু বাবরি মসজিদের 

নির্দল প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাবি করেছেন, তিনি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক জন সমর্থন পাচ্ছেন। অন্যদিকে, ২৩ বছর বয়সী এক ভোটার আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোট না দিলে হামলা বা মামলার মুখে পড়তে হতে পারে। তিনি জানান, ভোট দেবেন ঠিকই, তবে এবার বিএনপিকে সমর্থন করার কথা ভাবছেন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও।

Advertisment

এবারের নির্বাচনে বিএনপি ৮০ জন হিন্দু প্রার্থীকে টিকিট দিয়েছে বলে জানা গিয়েছে। ঢাকা-১ আসনে গয়েশ্বর চন্দ্র রায় হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন। মাগুরায় নিতাই রায় চৌধুরীর উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী নেই বলেই রাজনৈতিক মহলের মত। বাগেরহাট-১ আসনে বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে-ও আলোচনায় রয়েছেন।

জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে ভোটে দলের হয়ে দাঁড় করিয়েছে। খুলনা-১ আসনে কৃষ্ণা নন্দী বিএনপির আমির এজাজ খান এবং সিপিবির কিশোর কুমার রায়ের বিরুদ্ধে লড়ছেন। তাঁর সরল ও হাস্যরসাত্মক প্রচারভঙ্গি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন-রাজ্যের আপত্তি ধোপে টিকল না, বেলডাঙার হিংসায় NIA-র রাশ আলগা করল না সুপ্রিম কোর্ট

তবে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি জেলায় বড় দল হিন্দু প্রার্থী দেয়নি বলে অভিযোগ। গোপালগঞ্জ ও খুলনা ছাড়াও বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, মাগুরা, যশোর ও দিনাজপুরে উল্লেখযোগ্য হিন্দু জনসংখ্যা থাকলেও বরিশাল, পিরোজপুর, যশোর ও দিনাজপুরের একাধিক আসনে বড় দলের তরফে সংখ্যালঘু হিন্দুকে  প্রার্থী দেওয়া হয়নি।

বরিশাল-৫ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ডঃ মনীষা চক্রবর্তী এবং বরিশাল-২ আসনে গণ অধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ুই  প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও তাঁদের জয়ের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক মহল । পিরোজপুরে কোনও সংখ্যালঘু প্রার্থী নেই। যশোর-৪ আসনে বিএমজেপির সুকৃতি কুমার মণ্ডল, দিনাজপুর-৩-এ সিপিবির অমৃত কুমার রায় এবং দিনাজপুর-১-এ জাকার পার্টির রঘুনাথ চন্দ্র রায় লড়ছেন, তবে তাঁদের জয়ের সম্ভাবনাও কম বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।

আরও পড়ুন- ভোটের ঠিক আগে তুলকালাম বাংলাদেশ, হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ময়মনসিংহে চাঞ্চল্য

Bangladesh Election 2026 Bangladesh Crisis