/indian-express-bangla/media/media_files/KRzagBTwsPzUlXYYERzt.jpg)
সোম থেকেই হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো রুটে সময় সূচীতে বিরাট রদবদল,
Kolkata Metro: গ্রিন লাইনের মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আজ ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার থেকে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই দিন থেকে সপ্তাহে সোম থেকে শুক্রবার গ্রিন লাইনে দিনে মোট ২২৮টি মেট্রো পরিষেবা চালানো হবে, যার মধ্যে ১১৪টি আপ ও ১১৪টি ডাউন পরিষেবা। এতদিন এই সংখ্যা ছিল ২২৬। শনিবার মেট্রো পরিষেবার সংখ্যা বেড়ে হবে ২০৪টি, যেটি আগে ছিল ২০২টি। রবিবার এই রুটে চলবে ১০৮টি মেট্রো পরিষেবা, যেখানে আগে চলত ১০৪টি মেট্রো।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে সোমবার থেকে রবিবার, প্রতিদিনই হাওড়া ময়দান স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫ মিনিটে। শেষ মেট্রোটি হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত চলবে। ফলে যাত্রীরা পাবেন অতিরিক্ত সুবিধা।
আরও পড়ুন- যুবভারতী বিশৃঙ্খলা কান্ডে বড় ফাঁপরে শতদ্রু দত্ত, বড় অভিযোগে বিরাট নির্দেশ আদালতের
সোমবার থেকে শনিবার পর্যন্ত গ্রিন লাইনের প্রথম মেট্রো পরিষেবা আগের মতোই সকাল ৬টা ৩৯ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে ছাড়বে। তবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো এখন ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে, যা আগে ছিল ৬টা ৩০ মিনিট। শেষ মেট্রো পরিষেবার সময়সূচীতেও আনা হয়েছে রদবদল। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে, আগে যা ছিল ৯টা ৪৭ মিনিটে। একইভাবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রোও ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। পাশাপাশি নতুন করে রাত ১০টা ৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি মেট্রো চালু করা হচ্ছে।
আরও পড়ুন-'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
রবিবারের পরিষেবাতেও থাকছে নতুন সংযোজন। ওই দিন সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো আগের মতোই সকাল ৯টা ২ মিনিটে ছাড়বে এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। এর পাশাপাশি নতুন করে সকাল ৯টায় সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানের উদ্দেশে একটি মেট্রো পরিষেবা চালু হচ্ছে। রবিবার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে, এবং ওই দিনও নতুন করে রাত ১০টা ৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি মেট্রো চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, পরিষেবা বাড়ানোর ফলে গ্রিন লাইনে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং শহরের যাত্রী পরিষেবা আরও গতি পাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us