GST: দেশবাসীর স্বার্থে সীতারমণকে ফোন মোদীর, অর্থমন্ত্রীকে কী নির্দেশ প্রধানমন্ত্রীর?

GST: উৎসবের মরসুমের আগে জনসাধারণকে বড় উপহার দিল মোদী সরকার। দীর্ঘদিনের আলোচনার পর জিএসটি স্ল্যাবে বড় পরিবর্তন আনা হয়েছে।

GST: উৎসবের মরসুমের আগে জনসাধারণকে বড় উপহার দিল মোদী সরকার। দীর্ঘদিনের আলোচনার পর জিএসটি স্ল্যাবে বড় পরিবর্তন আনা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
M Modi in Kolkata to Inaugurate New Metro Line Today: বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদী

GST: উৎসবের মরসুমের আগে জনসাধারণকে বড় উপহার দিল মোদী সরকার। দীর্ঘদিনের আলোচনার পর জিএসটি স্ল্যাবে বড় পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি উদ্যোগেই জিএসটি সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন হয়েছে।

Advertisment

সীতারমন জানান, গত বছরের ডিসেম্বরে রাজস্থানের জয়সলমীরে জিএসটি কাউন্সিলের বৈঠকের আগেই প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে জিএসটি পর্যালোচনা ও হার কমানোর নির্দেশ দেন। বাজেট আলোচনার সময়ও প্রধানমন্ত্রী তাঁকে জিএসটি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন।

অর্থমন্ত্রী বলেন, মন্ত্রীদের গোষ্ঠী (জিওএম) প্রায় দেড় বছর ধরে জিএসটি সংস্কার নিয়ে কাজ করেছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কেন্দ্র সরাসরি প্রস্তাব তৈরি করে কাউন্সিলে তোলে। এতে রাজ্যগুলির অংশগ্রহণও নিশ্চিত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিএসটি স্ল্যাব চারটি থেকে কমিয়ে দুটি করা হয়েছে। এখন থেকে করের হার হবে ৫% এবং ১৮%। তবে সিগারেট, তামাকের মতো বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের ওপর বিশেষ হারে ৪০% কর বহাল থাকবে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন হার কার্যকর হবে।

অর্থমন্ত্রীর দাবি, ভোগ্যপণ্য থেকে শুরু করে খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মিলিয়ে প্রায় ৪০০ পণ্যের ওপর কর কমানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবেন, তেমনই ছোট ও মাঝারি ব্যবসার ক্ষেত্রেও জিএসটি আরও সহজ হবে।

আরও পড়ুন- ৫ হাজার ভিউয়ের জন্য ফেসবুক কত টাকা দেয়, জানলেই ভিডিও তৈরি শুরু করবেন

Nirmala Sitharaman modi