/indian-express-bangla/media/media_files/2025/02/18/nLim0kkIfSsdNJm0ZnV6.jpg)
প্রতীকী ছবি।
নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় শেষ পর্যন্ত তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার রানাঘাট আদালতের বিচারক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক। এছাড়াও ঘটনার সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ সামনে আসে। ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। প্রায় তিন বছর ধরে একটানা তদন্ত চালিয়ে যায় সিবিআই।
আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে ওই নাবালিকাকে জন্মদিনের পার্টির অজুহাতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতনের পর দীর্ঘক্ষণ রক্তক্ষরণে ছটফট করতে করতে মৃত্যু হয় কিশোরীর। অভিযোগ আরও, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ পুড়িয়ে দেয় অভিযুক্তরা। এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়।
আরও পড়ুন-Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন
তদন্ত চলাকালীন একে একে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। সোমবার এই মামলায় মোট নয় জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হয়।
আরও পড়ুন- Bangladesh unrest: বাংলাদেশে অশান্তি, ঢাকায় হাই কমিশন ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক বন্ধ
এর মধ্যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদেরও অপরাধের গুরুত্ব অনুযায়ী সাজা শুনিয়েছেন বিচারক। এই রায়কে ন্যায়বিচারের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন আইনজ্ঞরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us