SIR-এর নামে হয়রানির প্রতিবাদে হরিহরপাড়ায় বিধায়কের নেতৃত্বে তৃণমূলের বিরাট বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ

SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল হরিহরপাড়া। সোমবার বিকেলে হরিহরপাড়া কিষাণ মান্ডি থেকে বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে শুরু হয় বিরাট প্রতিবাদ ও ধিক্কার মিছিল।

SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল হরিহরপাড়া। সোমবার বিকেলে হরিহরপাড়া কিষাণ মান্ডি থেকে বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে শুরু হয় বিরাট প্রতিবাদ ও ধিক্কার মিছিল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
SIR harassment protest, Hariharpara protest, TMC agitation Murshidabad, Nijamat Sheikh protest, SIR issue West Bengal, Hariharpara road blockade, TMC protest against SIR, Murshidabad political protest, Election Commission protest Bengal, Narendra Modi effigy burning, Amit Shah effigy protest, Hariharpara news today, West Bengal protest news

SIR-এর নামে হয়রানির প্রতিবাদে হরিহরপাড়ায় বিধায়কের নেতৃত্বে তৃণমূলের বিরাট বিক্ষোভ

SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল হরিহরপাড়া। সোমবার বিকেলে হরিহরপাড়া কিষাণ মান্ডি থেকে বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে শুরু হয় বিরাট প্রতিবাদ ও ধিক্কার মিছিল। মিছিলটি হরিহরপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সভায় পরিণত হয়।

Advertisment

Shatadru Dutta: মেসিকে কলকাতায় আনার 'অপরাধ'? হাজতবাসের পর অবশেষে মুক্তি শতদ্রু দত্তের!

প্রতিবাদ সভা থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও নির্বাচন কমিশনারের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, SIR-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে ডিএসপি তমল কুমার বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। পাশাপাশি ERO ও BDO-র কাছেও পৃথকভাবে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

Supreme Court: বড় স্বস্তি! মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও SIR নথি হিসেবে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জসীমউদ্দীন শেখ, ব্লক যুব তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল সহ-সভাপতি সাফিনুল ইসলাম বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন সহ বিভিন্ন অঞ্চলের সভাপতি, প্রধানগণ এবং তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতাকর্মী। 

বক্তারা স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের হয়রানির বিরুদ্ধে আন্দোলন চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ আরও তীব্র হবে।

ঠিক যেন ভূমিকম্প! বিকট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, কাবুলে আত্মঘাতী হামলা, নিহত ৭

SIR