বিকট শব্দে ভরদুপুরে সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে মৃত্যু, তুমুল চাঞ্চল্য, তোলপাড়

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা নাগাদ আইসক্রিম কারখানায় একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করার সময় অসতর্কতার জেরে আচমকা প্রবল শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা নাগাদ আইসক্রিম কারখানায় একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করার সময় অসতর্কতার জেরে আচমকা প্রবল শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

author-image
Mousumi Das Patra
New Update
Haringhata Ice Cream Factory Blast, Gas Cylinder Explosion, Factory Owner Death, Santosh Roy Death, Nadia News, Haringhata Police, West Bengal Factory Accident, Industrial Accident Bengal, JNM Hospital, Local News Nadia

বিকট শব্দে ভরদুপুরে সিলিন্ডার বিস্ফোরণ

নদিয়ার হরিণঘাটা থানার বিরোহীর হালদার পাড়া এলাকায় একটি আইসক্রিম কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানার মালিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্তোষ রায় (৭৫)। তাঁর বাড়ি মদনপুর এলাকায়।

Advertisment

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা নাগাদ আইসক্রিম কারখানায় একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করার সময় অসতর্কতার জেরে আচমকা প্রবল শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর আহত হন সন্তোষ রায় এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

প্রবল শব্দে বিস্ফোরণের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় আহত সন্তোষ রায়কে উদ্ধার করে দ্রুত জেএনএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ওই আইসক্রিম কারখানাটি দু’জন মালিক যৌথভাবে পরিচালনা করতেন। তাঁদের একজন ছিলেন মৃত সন্তোষ রায় এবং অপর মালিকের নাম চিত্তরঞ্জন বিশ্বাস। ঘটনার পর পুলিশ চিত্তরঞ্জন বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে এবং ঠিক কোন পরিস্থিতিতে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানার সমস্ত নথিপত্র, লাইসেন্স ও নিরাপত্তা সংক্রান্ত কাগজপত্র সঠিক ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন-South 24 Parganas News: মাছ ধরতে নামলেই ‘টাকা দাও’! সুন্দরবনেও লাগামছাড়া 'তোলাবাজি'তে ফুঁসছেন মৎস্যজীবীরা 

আরও পড়ুন-SIR List: ‘আমি বেঁচে আছি!’ ভোটার তালিকায় মৃত দেখানোয় শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ কাউন্সিলরের 

Nadia