/indian-express-bangla/media/media_files/2025/11/06/school-2025-11-06-18-32-31.jpg)
East Burswan News: এই স্কুলেরই পাঁচ শিক্ষকের চারজনকে দেওয়া হয়েছে BLO-র দায়িত্ব।
SIR: বাংলার ভোটার তালিকায় বিশেষ নিবিজড সমীক্ষা বা SIR-এর কাজ চলছে। সেই কাজের জন্য স্কুলের পাঁচ শিক্ষকের চারজনকেই বুথ লেভেল অফিসারের (BLO) দায়িত্ব দিয়েছে প্রশাসন। এর ফলে স্কুলে লেখাপড়াই লাটে ওঠার জোগাড়!
চিন্তায় পড়ে গিয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। পড়ুয়াদের স্বার্থে প্রশাসনিক এই সিদ্ধান্তের বদল চাইছেন অভিভাবক সহ এলাকার শিক্ষানুরাগীরা। কাটোয়ার হরিপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি কাটোয়া ১ নম্বর ব্লকে অবস্থিত। বিদ্যালয়ে মোট পড়ুয়া ২০৬ জন।
আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
বিদ্যালয়ের এই দুশোর বেশি পড়ুয়াকে পড়ানোর জন্য রয়েছেন পাঁচ জন শিক্ষক। স্কুলের পাঁচ শিক্ষকের মধ্যে চারজনেরই BLO-র ভূমিকায় নাম এসেছে। ফলে অবশিষ্ট থাকা একজন শিক্ষিকাকেই ২০৬ পড়ুয়াকে পাঠদান থেকে শুরু করে, মিড-ডে মিল,সব কিছুই সামলাতে হচ্ছে।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন ঘোষ বলেন, “পাঁচজন শিক্ষকের চারজনকেই যদি এসআইআর (SIR) এর কাজে। স্কুলের খুদে পড়ুয়াদের পড়াবে কে? স্কুলে পঠন-পাঠন তো একেবারে থমকে যাবে! এতে তো আখেরে পড়ুয়ারই ক্ষতিগ্রস্ত হবে।"
আরও পড়ুন- SIR: গলায় জুতোর মালা, রক্তাক্ত BJP এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
BLO-র দায়িত্ব পাওয়া বিদ্যালয়ের সহ-শিক্ষিকা সাথী সিনহা বলেন, “আমাদের নিখুঁতভাবে কাজ করতে হবে। এমনটাই নির্দেশ রয়েছে। সেটা করতে গেলে স্কুলের পড়াশোনা এক প্রকার থমকেই যাবে। তাতে শিক্ষার্থীদের খুব ক্ষতি হবে।” চার শিক্ষক বি এল ও-র দায়িত্ব পালনে থাকাকালীন বিদ্যালয়ের দায়িত্বে শুধুমাত্র সহ শিক্ষিকা স্বপ্না মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমি একা কী করে স্কুল চালাবো! ক্লাস নেওয়া, খাওয়ার ব্যবস্থা দেখা—সব মিলিয়ে কাজের বোঝা অগাধ।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us