/indian-express-bangla/media/media_files/2026/01/20/mati-2026-01-20-13-52-21.jpg)
Malda News: এসআইআর শুনানিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির যুবক।
West Bengal Politics: ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর (SIR) শুনানিকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত রইল মালদহের হরিশ্চন্দ্রপুর। একদিকে শুনানিকেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা, অন্যদিকে মন্ত্রীর কাছে শুনানির কাগজ পৌঁছনো নিয়ে বিভ্রান্তি, সব মিলিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল এক বেনজির প্রতিবাদ। নাগরিকত্বের প্রমাণ দিতে শুনানিকেন্দ্রে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হলেন এক সংখ্যালঘু যুবক।
ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের এসআইআর শুনানিকেন্দ্রে। ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক নামে ওই যুবকের অভিযোগ, নির্বাচন কমিশনের শুনানির নামে তাঁদের পরিবারকে অযথা হয়রানি করা হচ্ছে। সালেক জানান, পরিবারের সকলের কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের নোটিশ ধরানো হয়েছে। বারবার নথিপত্র দেখানোর পরেও হেনস্থা কমছে না। তাই তিনি বাধ্য হয়ে দাদুর কবরের মাটি পলিথিনে ভরে শুনানিকেন্দ্রে নিয়ে এসেছেন। তাঁর আবেগঘন দাবি, "কাগজে যদি প্রমাণ না হয় আমরা ভারতীয়, তবে এই মাটিই প্রমাণ দিক আমরা এই দেশেরই সন্তান।"
আরও পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জাও চরমে উঠেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশন এবং বিজেপির ইশারায় সংখ্যালঘু মানুষকে বেছে বেছে হয়রানি করা হচ্ছে। এই ঘটনা তারই প্রতিবাদ। শুনানিকেন্দ্রে পুলিশের সঙ্গে শাসকদলের কর্মীদের ধস্তাধস্তি ও বচসার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
আরও পড়ুন-বাবার রিক্সা, মায়ের সেলাই, দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের!
অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। ভোটার তালিকা সংশোধনের সাধারণ প্রক্রিয়াকে হাতিয়ার করে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নাটক করছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন- গাজায় শান্তির নামে ট্রাম্পের ফাঁদ? ‘পিস বোর্ড’-এ পাকিস্তান থাকায় চিন্তায় ভারত!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us