IPAC কাণ্ডে মমতাকে তুলোধোনা, সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার কলকাতায় আই-প্যাক (Indian Political Action Committee) সংক্রান্ত মামলায় ইডি অভিযানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের তীব্র সমালোচনা করেছেন।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার কলকাতায় আই-প্যাক (Indian Political Action Committee) সংক্রান্ত মামলায় ইডি অভিযানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের তীব্র সমালোচনা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Himanta Biswa Sarma, Mamata Banerjee, I-PAC ED raid, Enforcement Directorate Kolkata, Pratik Jain I-PAC, TMC ED controversy, West Bengal politics, Assam CM statement, ED raid controversy Bengal, coal scam investigation, illegal immigration Bangladesh, BJP vs TMC, Indian Political Action Committee, Bengal assembly election newsHimanta Biswa Sarma

মমতার ভূমিকায় সুর চড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কলকাতায় আই-প্যাক (Indian Political Action Committee) সংক্রান্ত মামলায় ইডি অভিযানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের তীব্র সমালোচনা করেছেন। গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অভিযানের সময় মমতার আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং এই ধরণের আচরণের কারণে  তাঁর জনমানসে তাঁর সম্মান ক্ষুণ্ণ হতে পারে" ।

Advertisment

কোটি কোটি টাকার বেআইনি লেনদেন, IPAC-এর বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ ইডির

হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, “যেভাবে তিনি আচরণ করেছেন, অপরাধস্থলে তাঁর উপস্থিতি, সরকারি নথি নিয়ে যাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার সব মিলিয়ে বিষয়টি গভীরভাবে চিন্তার। এই ধরনের আচরণ জনসমক্ষে তাঁর মর্যাদা ও সম্মানকে মুহূর্তে মাটিতে মিশিয়ে দিতে পারে।” তিনি আরও বলেন, “আমি আর বেশি কিছু বলতে চাই না, তবে একজন বর্তমান মুখ্যমন্ত্রী যদি এমন আচরণ করেন, নথি ছিনিয়ে নিয়ে চলে যান তা মোটেই গ্রহণযোগ্য নয়।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার দফতরে ইডি তল্লাশি চালানোর সময় ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করার অভিযোগ তোলেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

ইডির দাবি, এই তল্লাশি বহু কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তের অংশ। সংস্থার অভিযোগ, অভিযানের সময় মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের হস্তক্ষেপে তদন্তে বাধা সৃষ্টি হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রমাণ জোর করে সরিয়ে নেওয়া হয়েছে।

ট্রাম্পের ৫০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি, অস্থির বাজার, রূপা ২.৬০ লাখ পার, সোনার দামও আকাশছোঁয়া

এদিন হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এই সমস্যার কার্যকর সমাধানের জন্য সরকার বদল জরুরি। শর্মা বলেন, “বাংলায় আরও জোরদারভাবে কাজ করা দরকার। আমাদের দল সেখানে সরকার গঠন করতে পারলে পরিস্থিতির উন্নতি হবে। ত্রিপুরা ও অসমে উন্নয়ন হচ্ছে, কিন্তু বাংলায় তা হচ্ছে না। এর অন্যতম কারণ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে ব্যর্থতা।” তিনি আরও বলেন, অসম ও ত্রিপুরায় যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, একই নীতি যদি পশ্চিমবঙ্গে কার্যকর করা যায়, তাহলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

SIR শুনানি চলাকালীন লাইনে দাঁড়িয়েই লুটিয়ে পড়লেন, হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ, তুঙ্গে তরজা

mamata Himanta Biswa Sarma IPAC office ED raid