Copper share price: টানা সপ্তম দিনে ঝড়, নতুন রেকর্ডে হিন্দুস্তান কপার শেয়ার

Hindustan Copper share price: আন্তর্জাতিক বাজারে তামার দামে রেকর্ড বৃদ্ধি পেতেই শেয়ার বাজারে দুরন্ত ছুটছে হিন্দুস্তান কপার। টানা ৭ দিন উত্থানের জেরে নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে এই মেটাল স্টক। Q2 ফলাফল ও বাজার বিশ্লেষণ জানুন।

Hindustan Copper share price: আন্তর্জাতিক বাজারে তামার দামে রেকর্ড বৃদ্ধি পেতেই শেয়ার বাজারে দুরন্ত ছুটছে হিন্দুস্তান কপার। টানা ৭ দিন উত্থানের জেরে নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে এই মেটাল স্টক। Q2 ফলাফল ও বাজার বিশ্লেষণ জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Hindustan Copper share price  ,Hindustan Copper record high  ,Copper price rally,  Copper futures MCX  ,LME copper price  ,Hindustan Copper Q2 results  ,Metal stocks rally India  ,Nifty Metal index  ,Copper demand energy transition  ,JPMorgan copper price forecast,হিন্দুস্তান কপার শেয়ার  ,হিন্দুস্তান কপার রেকর্ড দাম  ,তামার দাম বৃদ্ধি  ,কপার র‍্যালি,  মেটাল স্টক খবর  ,হিন্দুস্তান কপার ফলাফল  ,নিফটি মেটাল সূচক,  শেয়ার বাজার আজ,  তামার আন্তর্জাতিক বাজার,  বিনিয়োগ সংক্রান্ত খবর

Hindustan Copper share price: প্রতীকী ছবি।

Hindustan Copper record high: দীর্ঘদিন ধরেই জোরালো কেনাবেচার মধ্যে রয়েছে হিন্দুস্তান কপার। সোমবার, ২৯ ডিসেম্বর টানা সপ্তম ট্রেডিং সেশনে ঊর্ধ্বমুখী হয়ে জাতীয় স্টক এক্সচেঞ্জে (NSE) সংস্থার শেয়ার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিন শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৫৪৫.৯৫ টাকা।

Advertisment

এনএসই সূত্রের তথ্য অনুযায়ী, গত সাতটি ট্রেডিং সেশনে হিন্দুস্তান কপারের শেয়ার প্রায় ৪৮.২৭ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে তামার দামে ব্যাপক উত্থানের জেরেই এই স্টক নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ৩১ ডিসেম্বর ডেলিভারির তামার ফিউচার সোমবার সর্বোচ্চ ৯ শতাংশ বেড়ে প্রতি কেজিতে ১,৩৭২.৬০ টাকায় পৌঁছেছে, যা সর্বকালের রেকর্ড।

আরও পড়ুন- West Bengal News LIVE Updates: আজই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি, তৃণমূলকে প্যাঁচে ফেলতে 'মাস্টারপ্ল্যান' রেডি অমিত শাহের?

অন্যদিকে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (LME) তামার ফিউচার প্রায় ৭ শতাংশ বেড়ে প্রতি টনে ১২,৯৬০ ডলার ছুঁয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত তামার দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০০৯ সালের পর এটি তামার দামের সবচেয়ে বড় বার্ষিক উত্থান হতে চলেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। প্রযুক্তি ও শক্তি রূপান্তর খাতে বাড়তি চাহিদা এবং শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা তামার দামে এই উত্থানের অন্যতম কারণ।

আরও পড়ুন-Offbeat destinations: সবুজ পাহাড়, ঝরনার গান আর স্বর্গীয় নিস্তব্ধতা, কার্শিয়ঙের বংকুলুং চমকে দিচ্ছে ভ্রমণপিপাসুদের

বিশেষজ্ঞদের মতে, চিলি ও ইন্দোনেশিয়ার মতো বড় তামা উৎপাদক দেশে উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর জেরেই দাম আরও বাড়তে পারে।

বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাঙ্ক জেপি মরগ্যান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তামার দাম প্রতি টনে ১২,৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে এবং গোটা বছর গড়ে দাম থাকতে পারে ১২,০৭৫ ডলার প্রতি টন।

আরও পড়ুন-রেলযাত্রীদের জন্য জরুরি খবর: ঘুরপথে চলবে কলকাতা-দ্বারভাঙা সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন

প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ খনিতে মারাত্মক ভূমিধসের কারণে উৎপাদন বন্ধ থাকায় বিশ্ববাজারে বড় ধাক্কা লেগেছে। পাশাপাশি চিলির কেব্রাডা ব্লাঙ্কা খনিতে উৎপাদন কমে যাওয়ায় সংকট আরও গভীর হয়েছে।

এদিকে সংস্থার আর্থিক ফলাফলও বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2FY26) হিন্দুস্তান কপারের নিট মুনাফা বছরে বছরে ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৩.৭৯ কোটি টাকা। আগের অর্থবর্ষের একই সময়ে এই মুনাফা ছিল ১০১.৬৭ কোটি টাকা।

একই সময়ে সংস্থার অপারেশন থেকে আয় ৩৮.৬ শতাংশ বেড়ে হয়েছে ৭১৮.০৪ কোটি টাকা। সোমবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ হিন্দুস্তান কপারের শেয়ার প্রায় ৮ শতাংশ বেড়ে ৫১২.৭০ টাকায় লেনদেন হচ্ছিল, যেখানে নিফটি মেটাল সূচক বেড়েছে মাত্র ১.৫৫ শতাংশ।

Hindustan Copper share price Hindustan Copper record high Copper price rally Copper futures MCX