Hong Kong fire: আগুন গিলে খেল সব, ঝলসে মৃত্যু ৪৪ জনের, নিখোঁজ ৩০০-এর বেশি, চারিদিকে হাহাকার, আর্তনাদ

শেষ পাওয়া খবর অনুসারে নব্বই শতাংশ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিশাল অগ্নিকাণ্ডকে 'লেভেল ৫ অগ্নিকাণ্ড' শ্রেণীবদ্ধ করা হয়েছে।

শেষ পাওয়া খবর অনুসারে নব্বই শতাংশ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিশাল অগ্নিকাণ্ডকে 'লেভেল ৫ অগ্নিকাণ্ড' শ্রেণীবদ্ধ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Hong Kong Massive fire,

ঝলসে মৃত্যু ৪৪ জনের, নিখোঁজ ৩০০-এর বেশি

হংকংয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৪ জনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৪৫ জন। এখনও পর্যন্ত অনেকেই নিখোঁজ থাকার আশঙ্কা। 

Advertisment

হংকংয়ের তাইপো পাড়ার ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অনেকে আহত হয়েছেন। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল। উদ্ধার অভিযানের জন্য ৭০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন- Partha Chattopadhyay: বিচারকের তোপে জামিন ঝুঁকিতে, পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করল আদালত 

Advertisment

আগুন লাগার পরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দূর-দূরান্তে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। আগুন নেভানোর কাজে ৭০০  দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

হংকংয়ের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টাওয়ারগুলিতে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে জানা গেছে। দমকল বাহিনী  আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন- বেলডাঙায় বাবরি মসজিদের পোস্টার লাগতেই হট্টগোল!

শেষ পাওয়া খবর অনুসারে নব্বই শতাংশ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিশাল অগ্নিকাণ্ডকে 'লেভেল ৫ অগ্নিকাণ্ড' শ্রেণীবদ্ধ করা  হয়েছে। হংকংয়ে সর্বশেষ বড় ধরনের লেভেল ৫ অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রায় ১৭ বছর আগে ঘটেছিল, যেখানে চারজন নিহত হয়েছিল। আহত এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

আগুন নেভাতে প্রায় ১৬ ঘণ্টা ধরে টানা কাজ করে চলছে  দমকল বাহিনী। ১২৮টি দমকলের ইঞ্জিনের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে ৫৭টি অ্যাম্বুলেন্স এবং প্রায় ৮৮৮ জন উদ্ধার কর্মী। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে তীব্র তাপের কারণে বহু দমকলকর্মী উপরের তলাগুলিতে পৌঁছাতে পারেননি। 

আরও পড়ুন- কথা রাখলেন মুখ্যমন্ত্রী!প্রতিশ্রুতি মতই অ্যাকশন, বারাসাত কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের