/indian-express-bangla/media/media_files/2025/12/28/hooghly-one-rupee-paratha-shop-manik-sarkar-viral-video-2025-12-28-12-33-41.jpg)
পরোটা থেকে চা সবকিছুই মাত্র 'একটাকা', বাবার স্মৃতিতে মানবিক উদ্যোগ হুগলির মানিকের
ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। সংসার খরচ সামলানোটাই এখন সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেখানে আনাজ থেকে শুরু করে মুদি সামগ্রী, গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেলে সবই আকাশছোঁয়া সেখানে একটাকার পরোটা বিক্রি করে আলোচনায় মানিক সরকার।
আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
হুগলিতে আজও এক ব্যতিক্রমী খাবারের দোকান নজর কেড়েছে সাধারণ মানুষের। যেখানে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মাঝেও মাত্র ১ টাকায় বিক্রি হচ্ছে পরোটা। প্রায় ৩০ বছরের পুরনো এই প্রথা আজও অটুট রেখে চলেছেন দোকানের বর্তমান মালিক মানিক সরকার। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হতেই এই 'মানবিক উদ্যোগ' প্রশংসা কুড়িয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, হুগলির এক ছোট্ট দোকানে সব খাবারের দাম এক টাকাই রাখা হয়েছে। এটি কোনও দান বা বিনামূল্যের পরিষেবা নয়, বরং দীর্ঘদিনের একটি ব্যবসায়িক ঐতিহ্য। জানা গিয়েছে, মানিক সরকারের বাবা প্রায় তিন দশক আগে এই দোকান শুরু করেছিলেন। বাবার দেখানো পথ অনুসরণ করেই আজও মানিক এক টাকায় পরোটা বিক্রি করে চলেছেন, যদিও কাঁচামালের দাম বহু গুণ বেড়েছে।
আরও পড়ুন- তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তারেক রহমান, মধ্যরাতেই চিকিৎসকদের প্রেস ব্রিফিং, কেমন আছেন খালেদা জিয়া?
ভাইরাল ভিডিও অনুযায়ী, প্রতিদিন ভোর ৫টা থেকে দোকান খুলে কাজ শুরু করেন মানিক সরকার। কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় ২,০০০ পরোটা। অনেকেই টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়েও যান। পরোটার পাশাপাশি এক টাকায় চাও পাওয়া যায় এই দোকানে। ভিডিওর ক্যাপশনে লেখা, "বাবার স্মৃতিকে সম্মান জানাতেই আজও এক টাকায় পরোটা বিক্রি করে চলেছেন মানিক। যেখানে স্মৃতির মূল্য টাকার থেকেও বেশি"।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা মানিক সরকারের মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, “এখানে লাভের হিসেব নেই, আছে মানুষের জন্য কিছু করার ইচ্ছে।” কেউ আবার মন্তব্য করেছেন, “এটাই প্রকৃত মানবিকতা।” অনেকেই তাঁকে ‘আসল ইনফ্লুয়েন্সার’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
কেউ কেউ আশা প্রকাশ করেছেন, যাঁদের সামর্থ্য আছেন, তাঁরা যেন অতিরিক্ত টাকা দিয়ে এই উদ্যোগকে সমর্থন করেন। মানবিকতার এই অনন্য দৃষ্টান্ত দেখে অনেকেই বলছেন, এই ধরনের মানুষ ও উদ্যোগই সমাজকে এগিয়ে নিয়ে যায়।হুগলির এই এক টাকার পরোটার দোকান যেন প্রমাণ করে দিচ্ছে সবকিছুই শুধু লাভ-ক্ষতির অঙ্কে মাপা যায় না। কখনও কখনও মানুষের স্মৃতি, মূল্যবোধ আর মানবিকতাই হয়ে ওঠে সবচেয়ে বড় সম্পদ।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us