South 24 Parganas News: রেললাইনে রক্তাক্ত জোড়া-দেহ, দুর্ঘটনা না অন্য কিছু? তুমুল চাঞ্চল্য এলাকায়

unnatural death: রেললাইনে এক গৃহবধূ ও এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

unnatural death: রেললাইনে এক গৃহবধূ ও এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Hotor station train accident  ,Train hit death West Bengal  ,Baruipur police unnatural death case  ,Youth and housewife death railway track,  South 24 Parganas train accident  ,Railway track accident Kolkata suburb,  Hotor railway station incident  ,Train accident investigation,  Love affair angle police probe,  West Bengal local news accident,হোটর স্টেশন দুর্ঘটনা,  ট্রেনের ধাক্কায় মৃত্যু,  রেললাইন পার হতে গিয়ে মৃত্যু,  গৃহবধূ ও যুবকের মৃত্যু,  বারুইপুর থানার পুলিশ  ,অস্বাভাবিক মৃত্যুর মামলা , দক্ষিণ ২৪ পরগনা দুর্ঘটনা,  রেল দুর্ঘটনা হটোর  ,প্রেমঘটিত সম্পর্কের অনুমান,  স্থানীয় খবর রেল দুর্ঘটনা

Baruipur Police Station: বারুইপুর থানা।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত হটোর স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূ ও এক যুবকের। মৃতদের নাম সৌরভ সরদার (২২) এবং বৃহস্পতি গায়েন (২২)। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে হটোর স্টেশনের অদূরে রেললাইনের ধারে দুই যুবক-যুবতীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- Mamata Banerjee: এক ঘণ্টা নিঃশব্দ আইপ্যাক অফিসে, বেরিয়েই আগুন ঝরালেন মমতা, ED হানা নিয়ে BJP-কে তুলোধনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃহস্পতি গায়েনের বাপের বাড়ি হটোর এলাকায়। অন্যদিকে, সৌরভ সরদারের বাড়ি মগরাহাটের বাকিপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, ঘটনার আগের রাতে সৌরভ হটোরে তার কাকার বাড়িতে এসেছিল। ওই বাড়ির কাছাকাছিই বৃহস্পতির বাপের বাড়ি হওয়ায় দু’জনের পরিচয় ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-West Bengal News Live Updates: ইডি তদন্ত চলাকালীন আইপ্যাকের অফিসে সটান মমতা,ভোটের আগে উত্তপ্ত বাংলার রাজনীতি

স্থানীয়দের দাবি, রাতের কোনও এক সময় সৌরভ ও বৃহস্পতি দু’জনেই বাড়ি থেকে বেরিয়ে হটোর স্টেশনের দিকে যান। ঠিক কী কারণে তারা রেললাইন পার হচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সেই সময় একটি দ্রুতগতির ট্রেন আসায় তারা লাইনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতি গায়েন বিবাহিতা এবং তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। তদন্তকারীদের অনুমান, সৌরভ ও বৃহস্পতির মধ্যে কোনও প্রেমঘটিত সম্পর্ক থাকতে পারে। তবে এই সম্পর্কের বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

আরও পড়ুন-Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে”, I-PAC-এ ED হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Baruipur News Hotor station train accident Train hit death West Bengal South 24 Parganas train accident