Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পদক্ষেপ রেলের, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দের বন্যা!

Howrah division: হাওড়া ডিভিশনের এই অংশের নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে হল পূরণ। সেই বিষয়টিই বিশদে রীতিমতো বিবৃতি আকারে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

Howrah division: হাওড়া ডিভিশনের এই অংশের নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে হল পূরণ। সেই বিষয়টিই বিশদে রীতিমতো বিবৃতি আকারে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
Islampora Halt  ,EMU local stoppage,  Howrah division  ,Eastern Railway,  local train updates  ,Bandel–Katwa EMU  ,Howrah–Katwa EMU,  Katwa–Howrah trains  ,Katwa–Sealdah EMU,  train stoppage extension,  West Bengal railway news  ,passenger convenience  ,railway announcement,ইসলামপাড়া হল্ট  ,ইএমইউ লোকাল স্টপেজ,  হাওড়া ডিভিশন  ,পূর্ব রেল,  লোকাল ট্রেন আপডেট  ,ব্যান্ডেল–কাটোয়া লোকাল  ,হাওড়া–কাটোয়া লোকাল,  কাটোয়া–হাওড়া লোকাল  ,কাটোয়া–শিয়ালদহ লোকাল  স্টপেজ বৃদ্ধি,  রেলওয়ে ঘোষণা,  যাত্রী সুবিধা  ,পশ্চিমবঙ্গ রেল সংবাদ

Local Train: প্রতীকী ছবি।

Indian Railways: হাওড়া ডিভিশনে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইসলামপাড়া হল্ট স্টেশনে ২২টি ইএমইউ লোকালের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। একটি বিবৃতিতে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর ২০২৫ থেকে ২২ মে ২০২৬ পর্যন্ত এই বিশেষ স্টপেজ চালু থাকবে।

Advertisment

এর আগে যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামপাড়া হল্টে কিছু ইএমইউ ট্রেনের অস্থায়ী স্টপেজ চালু করা হয়েছিল। রেল সূত্রের খবর, প্রতিদিনই এই স্টেশন থেকে যাত্রীদের ভিড় বাড়ছে। সেই পরিস্থিতি বিচার করেই স্টপেজ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR কাজের মাঝে BLO-র মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, অসুস্থ কর্মীকেও অনুদান

Advertisment

রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, যেসব ট্রেনগুলি ইসলামপাড়া হল্টে থামবে সেগুলি হল—

ব্যান্ডেল – কাটোয়া শাখা
৩৭৭৪৩, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩, ৩৭৭৫৭ এবং ৩৭৭৪৫ নম্বর ইএমইউ লোকাল

হাওড়া – কাটোয়া শাখা
৩৭৯২১, ৩৭৯২৭, ৩৭৯১৫ এবং ৩৭৯২৫ নম্বর ইএমইউ লোকাল

আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি

কাটোয়া – হাওড়া শাখা
৩৭৯১২, ৩৭৯১৪, ৩৭৯২৮, ৩৭৯২০ এবং ৩৭৯২৪ নম্বর ইএমইউ লোকাল

কাটোয়া – ব্যান্ডেল শাখা
৩৭৭৪২, ৩৭৭৪৪, ৩৭৭৪৮, ৩৭৭৫০ এবং ৩৭৭৪৬ নম্বর ইএমইউ লোকাল

কাটোয়া – শিয়ালদহ – কাটোয়া শাখা
৩১১১২/৩১১১১ নম্বর ইএমইউ লোকাল

আরও পড়ুন-West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস

রেলের দাবি, এই স্টপেজ বাড়ানোর ফলে এলাকার সাধারণ যাত্রীদের যাতায়াতে স্বস্তি মিলবে। বিশেষ করে কর্মসূত্রে প্রতিদিন হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া ও সিয়ালদহমুখী যাত্রীরা উপকৃত হবেন। ইসলামপাড়া হল্ট তুলনামূলক ছোট হলেও প্রতিদিন হাজারের বেশি যাত্রী এখানে ওঠানামা করেন। 

আরও পড়ুন-IBPS PO Mains Result 2025: কবে প্রকাশিত হবে ফলাফল? জানুন ডাইরেক্ট লিঙ্ক ও স্কোরকার্ড ডাউনলোড পদ্ধতি

স্থানীয় বাসিন্দাদের মতে, স্টপেজ বাড়ানো হলে যাত্রী চাপ সামলানো আরও সহজ হবে এবং ছোট স্টেশন হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক হবে। রেল সূত্র জানিয়েছে, আগামী সময়ে যাত্রী চাহিদা ও ভিড়ের ওপর ভিত্তি করে স্টপেজ স্থায়ীকরণের বিষয়টিও ভাবা হতে পারে।

kolkata news Eastern Railway Local Train Howrah Division west bengal latest news