/indian-express-bangla/media/media_files/m9ZvZNWcfDWhgpZOfqYC.jpg)
Eastern Railway: প্রতীকী ছবি। Photograph: (pp)
Howrah Division trains: হাওড়া ডিভিশনের অধীনে মল্লারপুর–তারাপীঠ রোড এবং নালহাটি–স্বাদিনপুর স্টেশনের মধ্যবর্তী অংশে সেতু রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এ কারণে ওই দিন একাধিক লোকাল ও যাত্রীবাহী ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হয়েছে।
২১ ডিসেম্বর বাতিল ট্রেন (মেমু/প্যাসেঞ্জার):
রামপুরহাট থেকে বাতিল থাকবে ৬৩৫৮৪,
৬৩০২৬। বর্ধমান থেকে বাতিল থাকবে ৬৩৫৮১,৬৩০৬৩। তিনপাহাড় থেকে বাতিল থাকবে ৬৩০৬৪।
এরই পাশাপাশি আগামী ২১ ডিসেম্বর ৬৩০০৭ কাটোয়া–রামপুরহাট মেমু ট্রেনটি আজিমগঞ্জ পর্যন্ত চলবে (রামপুরহাট পর্যন্ত নয়)। ১৩১৮৭ শিয়ালদহ–রামপুরহাট মা তারা এক্সপ্রেসটি রামপুরহাটের পরিবর্তে সাঁইথিয়া পর্যন্ত চলবে।
আরও পড়ুন-SIR list: ভোটার লিস্টে নাম আছে তো? কমিশন নোটিস পাঠালে কী করবেন? আগেভাগে জেনে রাখুন
১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেসটি রামপুরহাটের পরিবর্তে সাঁইথিয়া থেকে যাত্রা শুরু করবে। স্বাভাবিকভাবেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য রেলের এই পদক্ষেপে যাত্রীদের সাময়িক দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে।
আরও পড়ুন-Osman Hadi: ওসমান হাদি কে ছিলেন? যুব আন্দোলনের তরতাজা নেতার মৃত্যুতে অশান্তির স্রোত বাংলাদেশে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us