/indian-express-bangla/media/media_files/2025/02/07/4Lu6wx256cD6BvmucFaG.jpg)
প্রতীকী ছবি।
বুধবার ভোরে উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকায় ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। একেবারে হিন্দি সিনেমার কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো শফিক খান (৩৫) নামে এক যুবককে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই নৃশংস খুনের দৃশ্য দেখে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিলখানা এলাকার বাসিন্দা শফিক পেশায় একজন প্রোমোটার। বুধবার ভোরে তিনি যখন গোলাবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন দুই যুবক তাঁর পথ আটকায়। অভিযুক্তদের নাম মহম্মদ হারুন খান ও রোহিত বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন- West Bengal News Live: ভোটের ময়দানে নতুন সমীকরণ! বাম-ISF জোট নিয়ে বড় ধামাকার অপেক্ষায় বাংলা
শফিকের সামনে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলছিল ওই দুই যুবক।কথোপকথন চলাকালীনই একজন আচমকা শফিকের পিছনে চলে যায়। খুব কাছ থেকে শফিকের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেপে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় শফিক মাটিতে লুটিয়ে পড়লে নিশ্চিত করতে আরও কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা।
গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসার খাতিরে বা ব্যক্তিগত কোনো বিবাদের জেরে এই খুন হতে পারে।দুষ্কৃতীরা শফিকের গতিবিধির ওপর আগে থেকেই নজর রাখছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকাশ্য রাস্তায় এই ধরণের নৃশংস খুনের ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us