/indian-express-bangla/media/media_files/gguqR7dTi4ROPbgcvmIn.jpg)
Vande Bharat Sleeper Train: বন্দে ভারত এক্সপ্রেস।
First Vande Bharat Sleeper India: নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় উপহার নিয়ে এল ভারতীয় রেল। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে। এই ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে হাইস্পিড রেল যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।
ভারতীয় রেল সূত্রে জানা গেছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি (কামাখ্যা) পর্যন্ত যাবে প্রায় ১৪ ঘণ্টায়, যেখানে বর্তমানে অন্যান্য ট্রেনে এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ২০ ঘণ্টা। বিমান যাত্রার তুলনায় অনেক কম খরচে, তবে উল্লেখযোগ্যভাবে কম সময়ে যাত্রা করার সুযোগ মিলবে এই ট্রেনে।
রেলের মতে, এই আধুনিক স্লিপার ট্রেন যাত্রীদের জন্য আরও আরামদায়ক, নিরাপদ ও দ্রুত যাত্রার অভিজ্ঞতা দেবে। বন্দে ভারত স্লিপার ট্রেনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, এই ট্রেনটির এরোডাইনামিক নকশা ও সর্বোচ্চ নকশাগত গতি ১৮০ কিমি/ঘণ্টা, যা দীর্ঘপথে দ্রুত ও স্থিতিশীল যাত্রা নিশ্চিত করবে।
এছাড়াও স্বয়ংক্রিয় সেন্সরযুক্ত সেন্ট্রালি কন্ট্রোলড স্লাইডিং দরজা, যাত্রী ওঠানামার সময় বাড়তি নিরাপত্তা দেবে। কোচগুলির মধ্যে ফুল-স্কেল ফ্লেক্সিবল গ্যাংওয়ে, ফলে এক কোচ থেকে অন্য কোচে চলাচল হবে মসৃণ ও শব্দহীন।
আরও পড়ুন- BJP-র শক্ত ঘাঁটিতেই ফাটল! দলের ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগে তোলপাড়
এরই পাশাপাশি সেমি-পার্মানেন্ট কাপলার ব্যবহারের ফলে ব্রেক বা গতি বাড়ানোর সময় ঝাঁকুনি কম হবে। উন্নত সাসপেনশন ব্যবস্থার ফলে উচ্চগতিতেও যাত্রা হবে আরামদায়ক ও কম কম্পনযুক্ত।
প্রতিটি কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা যাত্রী নিরাপত্তা বাড়াবে। যাত্রীদের জন্য আধুনিক প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট ও ইনফরমেশন সিস্টেম (PA/PIS)।
আরও পড়ুন-Dhuluk: অফবিট পাহাড়ি স্বর্গ ধুলুক: অপরূপ-অসাধারণ ছোট্ট গ্রামের জাদুতে মুগ্ধ পর্যটকরা
পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন ভ্যাকুয়াম টয়লেট ব্যবস্থা, ভারতীয় ও ওয়েস্টার্ন, দুই ধরনের টয়লেটই থাকবে এই ট্রেনে। আরামদায়ক ও উন্নত কুশনযুক্ত এরগোনমিক বার্থ থাকবে।ফার্স্ট ক্লাস কোচে ওপরের বার্থে ওঠার জন্য ট্রেনে থাকবে বিশেষ নকশার সিঁড়ি। আধুনিক আলো ও নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন থাকবে কামরায়।
মোবাইল, ম্যাগাজিন, পানীয় জলের বোতল রাখার ব্যবস্থা ও প্রশস্ত লাগেজ স্পেস থাকবে। এছাড়াও প্রতিটি বার্থে থাকবে রিডিং লাইট, ৩-পিন চার্জিং সকেট ও USB (টাইপ-A ও টাইপ-C) পোর্ট। জরুরি পরিস্থিতিতে গার্ডের সঙ্গে যোগাযোগের জন্য ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট (ETBU)।
এছাড়াও থাকবে মিনিপ্যান্ট্রি, যেখানে বয়লার, কুলার, হট কেস, ফ্রিজ ও বোতল ক্রাশার থাকবে। প্রতিটি ডিটিসি কোচে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের (PRM) জন্য বার্থ ও টয়লেট থাকবে। শিশুদের জন্য ল্যাভেটরিতে বেবি সিটার থাকবে।
আরও পড়ুন- West Bengal SIR 2025: জয় গোস্বামীর পর দেব, মহম্মদ শামি, শুনানিতে ডাক একের পর এক তারকা, তুঙ্গে তরজা
স্বয়ংক্রিয় অগ্নি শনাক্তকরণ ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের ফায়ার সেফটি সিস্টেম। শব্দ নিরোধক প্রযুক্তি, ফলে কোচের ভিতরে থাকবে নীরব ও আরামদায়ক পরিবেশ। আন্তর্জাতিক EN 15227 ক্র্যাশ সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মিত কোচ থাকবে।
ট্রেন কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম (TCAS) ও কেন্দ্রীয় কোচ মনিটরিং সিস্টেম (CCMS)। ফার্স্ট এসি কোচে গরম জলের শাওয়ার সুবিধা। যাত্রী ও ট্রেন কর্মীদের জন্য বিনোদন ও তথ্য পরিষেবায় ওয়াই-ফাই সুবিধা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us