/indian-express-bangla/media/media_files/2025/12/07/kalna-ganja-seizure-police-chase-arrest-83kg-2025-12-07-08-21-52.jpg)
বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, নামল র্যাফ, উত্তাল টিকিয়াপাড়া
বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়াল হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। হাওড়ার বেলিলিয়াস রোড সংলগ্ন ব্যস্ত টিকিয়াপাড়ায় একটি বিরিয়ানির দোকানকে ঘিরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেই বচসা দ্রুত হাতাহাতিতে গড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে ধুন্ধুমার টিকিয়াপাড়া। তুমুল অশান্তিতে গ্রেফতার ২। দুপক্ষের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ২ দলের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ-র্যাফ মোতায়েন করা হয়েছে। মুড়ি-মুড়কির মত বোমাবাজি হয় বলে অভিযোগ স্থানীয়দের। এলাকায় থমথমে থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে বিধ্বংসী আগুন খাস কলকাতায়, ঝলসে মৃত ৭, এখনও নিখোঁজ কমপক্ষে ২০, তুমুল চাঞ্চল্য
বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল হাওড়ার টিকিয়াপাড়ায়। হাওড়ার বেলিলিয়াস রোড সংলগ্ন টিকিয়াপাড়া এলাকায় একটি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এলাকায় ইট, বোতল ছোড়াছুড়ির পাশাপাশি মুহুর্মুহু বোমা ফাটে বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিকিয়াপাড়ার ওই এলাকায় একাধিক বাজার ও দোকান রয়েছে। ব্যস্ত বাজারের মধ্যেই বিরিয়ানির দোকানে গণ্ডগোল শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বোমাবাজির জেরে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় এবং কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গণ্ডগোল ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুহূর্তের মধ্যে মুড়ি-মুড়কির মতো বোমা ফাটতে শুরু করে, যার জেরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও টিকিয়াপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বজায় রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us