/indian-express-bangla/media/media_files/2025/12/27/mim-2025-12-27-18-35-33.jpg)
Asaduddin Owaisi-Humayun Kabir: আসাদউদ্দিন ওয়েইসি ও হুমায়ুন কবীর।
এবার আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু হল। সদ্য গঠিত ‘জনতা উন্নয়ন পার্টি’-র পক্ষ থেকে এই জোট প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে AIMIM। দলের পশ্চিমবঙ্গ সভাপতি ইমরান সোলাঙ্কির বক্তব্য, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর নিজেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের প্রস্তাব দিয়েছেন।
ইমরান সোলাঙ্কি জানান, হুমায়ুন কবীরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তবে এই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আলোচনা যে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করেছে AIMIM নেতৃত্ব।
আরও পড়ুন- Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
উল্লেখ্য, আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল ঘোষণা করেন তিনি। নতুন দল গঠনের পরেই AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করছে মিম নেতৃত্ব।
আরও পড়ুন-ভোটার তালিকায় নেই তৃণমূলের জনপ্রিয় সাংসদের ছেলে-মা-বোন! SIR নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি
ইমরান সোলাঙ্কি বলেন, “হুমায়ুন কবীর আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আসন্ন নির্বাচনে জোটের প্রস্তাব দিয়েছেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আসাদউদ্দিন ওয়েইসি নিজে। সিদ্ধান্ত হলে আমরা তা সংবাদমাধ্যমকে জানাব।”
একই সঙ্গে তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের বড় অংশ আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বের দিকেই তাকিয়ে রয়েছে। পাশাপাশি AIMIM-এর তরফে আরেকটি রাজনৈতিক দাবি সামনে আনা হয়েছে। ইমরান সোলাঙ্কির বক্তব্য, তাঁরা চান আগামী দিনে পশ্চিমবঙ্গের উপ-মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকেই কেউ একজন হন।
এই জোট প্রস্তাব ও উপ-মুখ্যমন্ত্রী সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us