West Bengal Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে ফের একবার স্বমহিমায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের নির্মাণের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে চরম হুঁশিয়ারি দিলেন তিনি। একইসঙ্গে নিজের পরিবারকে 'টার্গেট' করার অভিযোগে সরব হলেন জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে।
"আল্লাহ পাশে আছেন, মসজিদ হবেই"
বেলডাঙার অনুষ্ঠানস্থল হুমায়ুন কবীর স্পষ্ট ঘোষণা করেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, "বাধা যতই আসুক, সেই বাধাকে আমরা অতিক্রম করবো। আল্লাহ আমার পাশে আছেন। বাবরি মসজিদ হবেই। বাংলা বা ভারতের কোনো শক্তির ক্ষমতা নেই যে এই নির্মাণ রুখে দেয়।"
আরও পড়ুন- Beldanga Violence Case: রাজ্যের আপত্তি ধোপে টিকল না, বেলডাঙার হিংসায় NIA-র রাশ আলগা করল না সুপ্রিম কোর্ট
তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতিকে উসকে দিতেই এই ধরণের মন্তব্য করছেন বিধায়ক।
পরিবারকে হেনস্থার অভিযোগ: তোপে পুলিশ প্রশাসন
শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, এদিন পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন হুমায়ুন। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে তাঁকে মোকাবিলা করতে না পেরে তাঁর পরিবার ও আত্মীয়দের ওপর প্রতিহিংসা চরিতার্থ করছে প্রশাসন।
আরও পড়ুন-Phentong: সিকিমের বুকে লুকিয়ে থাকা এক অচিনপুর! চিনে নিন উত্তর সিকিমের রহস্যময় 'পেন্টং
তিনি অভিযোগ করেন, গত ২২ তারিখ তিনি নতুন দল ঘোষণা করার পরেই চক্রান্ত শুরু হয়েছে। বিধায়কের কথায়, "লালগোলার ওসি, সিআই এবং ভগবানগোলার এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আমার মেয়ে, জামাই, নাতনি এবং বেয়াই-বেয়ানকে ফ্রিজ নোটিশ ধরিয়েছে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে।" এই গোটা প্রক্রিয়ার পিছনে মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং সানিরাজের নির্দেশ রয়েছে বলে সরাসরি তোপ দাগেন তিনি।
আরও পড়ুন-ভোটের ঠিক আগে তুলকালাম বাংলাদেশ, হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ময়মনসিংহে চাঞ্চল্য
কিছুদিন আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজের নতুন রাজনৈতিক দল গড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন কবীর। তারপর থেকেই জেলা প্রশাসনের সঙ্গে তাঁর সংঘাত চরমে পৌঁছেছে। একদিকে বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত বয়ান এবং অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সব মিলিয়ে ভোটের আগে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ চড়ালেন এই দাপুটে নেতা।
Humayun Kabir: "আল্লাহ পাশে আছেন, বাবরি মসজিদ হবেই!" বেলডাঙায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
Babri Masjid Murshidabad: "আল্লাহ পাশে আছেন, বাবরি মসজিদ হবেই, কোনো শক্তি রুখতে পারবে না!" বেলডাঙায় দাঁড়িয়ে মন্তব্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। একইসঙ্গে মেয়ে-জামাইকে পুলিশি হেনস্থা ও সম্পত্তি বাজেয়াপ্তের চক্রান্তের অভিযোগ তুললেন তিনি।

Humayun Kabir: বেলডাঙায় হুমায়ুন কবীর।