Humayun Kabir: ২৬-এ বাংলার মসনদে কে বসবে? জানিয়েই দিলেন হুমায়ুন কবীর

Humayun Kabir: বিজেপির অভিযোগ, বাবরি মসজিদের শিলান্যাস, পাশাপাশি হুমায়ুনকে দল থেকে বহিষ্কার এসবই ভোটের আগে তৃণমূলের একটা নতুন রাজনৈতিক গেম।

Humayun Kabir: বিজেপির অভিযোগ, বাবরি মসজিদের শিলান্যাস, পাশাপাশি হুমায়ুনকে দল থেকে বহিষ্কার এসবই ভোটের আগে তৃণমূলের একটা নতুন রাজনৈতিক গেম।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
হুমায়ুন কবির, বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর, তৃণমূল সংকট, মুর্শিদাবাদ রাজনীতি, পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬, AIMIM জোট, বিজেপি আক্রমণ, মুসলিম ভোট ব্যাংক, নতুন দল ঘোষণা, Babri Masjid West Bengal, Humayun Kabir controversy, West Bengal politics, TMC suspension, AIMIM alliance talks

২৬-এ বাংলার মসনদে কে বসবে? জানিয়েই দিলেন হুমায়ুন কবীর

Humayun Kabir: মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের পর থেকে বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস কররেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপির অভিযোগ, বাবরি মসজিদের শিলান্যাস, পাশাপাশি হুমায়ুনকে দল থেকে বহিষ্কার এসবই ভোটের আগে তৃণমূলের একটা নতুন রাজনৈতিক গেম। হুমায়ুন কবিরকে বরখাস্ত করাটা স্রেফ তৃণমূলের 'নাটক'। এদিকে হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি বাবরি মসজিদ ইস্যুকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখতে চান এবং এই মসজিদ সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হবে।

Advertisment

আরও পড়ুন- মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা টানলেন হুমায়ুনের, “মৌলবাদী উগ্রতার প্রকাশ”, বিস্ফোরক শুভেন্দু

হুমায়ুন কবির বলেন, “আমি বাবরি মসজিদকে কোনও দল বা রাজনীতির সাথে যুক্ত করতে চাই না। ৩৩ বছর আগে ভেঙে ফেলা মসজিদ পুনর্নির্মাণের জন্য বাংলার বুকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুসলিমদের অনুভূতিকে সম্মান জানানোই আমার উদ্দেশ্য। দল আলাদা, ধর্ম আলাদা।”

এদিকে, নতুন মসজিদের জন্য অনুদান সংক্রান্ত প্রশ্নে হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে মোট ২ কোটি ৭০ লাখ টাকা জমা পড়েছে। পাশাপাশি ৬ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে তিনি আরও ৬ লাখের বেশি নগদ টাকা অনুদান বাবদ পেয়েছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাখা ১১টি স্টিলের দান বাক্সেও প্রচুর অনুদান ইতিমধ্যেই তিনি পেয়েছেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক।

আরও পড়ুন-৭.৬ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, দেশ জুড়ে জারি সুনামি সতর্কতা

টিএমসি থেকে বরখাস্তের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁর সঙ্গে জেলা ও ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব বহুদিনের। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এই সংঘাত তীব্র হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানালেও কোনও সমাধান হয়নি। তাঁর অভিযোগ, দল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে আপত্তি জানায়, এরপরই তাঁকে বহিষ্কার করা হয়।

হুমায়ুন কবির আরও বলেন, "২২ ডিসেম্বর তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। সেই দল আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএমের সঙ্গে জোট বেঁধে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। তিনি বলেন, “আমি ওয়াইসির সঙ্গে কথা বলেছি। দল গঠনের পর আনুষ্ঠানিকভাবে বৈঠক করব।”

আরও পড়ুন-'তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ফিনিশ, পিকচার এখনও বাকি', ভোটের আগে বিরাট হুঙ্কার হুমায়ুনের

বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগের জবাবে তিনি বলেন, “জনগণ যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে। আমার এতে কোনও আপত্তি নেই। আমার মতে, আগামী নির্বাচনে তৃণমূল বা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। পরে আমরা ঠিক করব কার পাশে দাঁড়াবো।”

Humayun Kabir