Humayun Kabir: মাটিতে পা পড়বে না নেতার! ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবীর

West Bengal Assembly Election 2026: বিধানসভা নির্বাচনে হেলিকপ্টারে চড়ে প্রচার করবেন হুমায়ুন কবীর! সিপিএম সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পরেই বড় ঘোষণা। জানুন বেলডাঙা ও রেজিনগর নিয়ে তাঁর পরিকল্পনা।

West Bengal Assembly Election 2026: বিধানসভা নির্বাচনে হেলিকপ্টারে চড়ে প্রচার করবেন হুমায়ুন কবীর! সিপিএম সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পরেই বড় ঘোষণা। জানুন বেলডাঙা ও রেজিনগর নিয়ে তাঁর পরিকল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Humayun Kabir,  Janata Unnayan Party,  West Bengal Assembly Election 2026,   CPIM Alliance,  Md Salim  ,Asaduddin Owaisi  ,Helicopter Campaign,  Murshidabad Politics,হুমায়ুন কবীর  ,জনতা উন্নয়ন পার্টি  ,হেলিকপ্টারে প্রচার,  বিধানসভা নির্বাচন  ,মহম্মদ সেলিম  ,আসাদউদ্দিন ওয়েইসি,  মুর্শিদাবাদ রাজনীতি,  বেলডাঙা ও রেজিনগর,  বাবরি মসজিদ বিতর্ক  ,বাম-হুমায়ুন জোট

Humayun Kabir: হুমায়ুন কবীর।

Murshidabad Politics: বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বামেদের সঙ্গে জোট জল্পনার মাঝেই এবার প্রচারের কৌশল নিয়ে বড় ধামাকা দিলেন তিনি। জানালেন, আসন্ন নির্বাচনে সময় নষ্ট না করে হেলিকপ্টারে চড়েই প্রচার চালাবেন। ইতিমধ্যেই বেলডাঙায় হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়েছে।

Advertisment

হেলিকপ্টারে প্রচার ও জোট বার্তা 

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের দল 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করেছেন হুমায়ুন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, "আমি দু'মাসের জন্য হেলিকপ্টারে প্রচার করব।" শুধু নিজের দলের জন্য নয়, জোট প্রার্থীদের হয়েও তিনি আকাশপথে প্রচারে যাবেন বলে জানিয়েছেন। বেলডাঙায় জোরকদমে চলছে হেলিপ্যাড তৈরির প্রস্তুতি।

আরও পড়ুন- West Bengal News Live: ৭৫ বছরে যা দেখেনি ভারত! আজ সুপ্রিম কোর্টে কী ঘটাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সেলিম-ওয়েইসির সঙ্গে কথা 

আসন্ন বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই কলকাতায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক সেরেছেন হুমায়ুন। কথা হয়েছে মিম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গেও। এমনকী আইএসএফ (ISF)-এর সঙ্গেও আলোচনা চলছে তাঁর। অর্থাৎ BJP ও তৃণমূল বিরোধী একটি বড় জোট গড়ার প্রচেষ্টায় তিনি যে সক্রিয়, তা স্পষ্ট।

আরও পড়ুন-West Bengal Weather: যাই যাই করেও যাচ্ছে না শীত! মাঘের শেষেও কি ফের এক দফায় 'খেল' দেখাবে ঠান্ডা?

জোড়া ফলায় লড়াই 

ইতিমধ্যেই বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবীর। জানা গিয়েছে, তিনি নিজে এবার দুটি কেন্দ্র থেকে লড়বেন, বেলডাঙা এবং রেজিনগর।

আরও পড়ুন- Nimachen: পাহাড়ের খাঁজে লুকোনো হীরের টুকরো! সিকিমের অপূর্ব এই গ্রামই অ্যাডভেঞ্চার আর রোমান্সের সেরা ককটেল!

সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস কর্মসূচি নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি। তবে সব বিতর্ককে পিছনে ফেলে এখন পাখির চোখ বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যেই এবার আকাশপথে প্রচারে ঝড় তুলতে তৈরি ভরতপুরের এই দাপুটে নেতা।

Humayun Kabir Helicopter Janata Unnayan Party West Bengal Assembly Election 2026